ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

প্রধান উপদেষ্টা: দায়িত্ব গ্রহণের পর দেশের উন্নতিতে বড় পরিবর্তন এসেছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 430

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন। তিনি সম্প্রতি বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে বলেন, “আমরা যে ধ্বংসাবশেষ থেকে শুরু করেছিলাম, এখন দেশটির চেহারা বদলে গেছে।”

ড. ইউনূস জানান, দায়িত্ব গ্রহণের পর দেশের অর্থনীতি সহজ করা হয়েছে এবং বিশ্বব্যাপী আস্থা অর্জিত হয়েছে। তিনি বলেন, “সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এবং এটি প্রশ্নাতীত। প্রতিটি দেশ আমাদের ওপর বিশ্বাস রেখে সমর্থন জানিয়েছে।”

আরও পড়ুন  একুশে পদক ২০২৫: ১৮ গুণীজন ও এক দলকে সম্মাননা দিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা আরও বলেন, “বিপুল সমর্থন আমরা পেয়েছি, যেটি সত্যিই অবিশ্বাস্য। প্রতিটি দেশই এসে বলেছে, ‘আমরা তোমাদের পাশে আছি, যা দরকার আমরা দেবো।’”

তিনি তাঁর শুরুর দিনগুলো সম্পর্কে বলেন, “এটা আমার জন্য এক ধরনের চ্যালেঞ্জ ছিল, কারণ আমি যখন দায়িত্ব গ্রহণ করি, তখন দেশের পরিস্থিতি ছিল শোচনীয়। সরকার কার্যক্রম প্রায় বন্ধ ছিল, যা কিছু ছিল তা ধ্বংস হয়ে গিয়েছিল। আমার প্রথম কাজ ছিল সেই ধ্বংসস্তূপ থেকে দেশের আসল চেহারা বের করা এবং জনগণের জীবন সহজতর করা।”

ড. ইউনূস বলেন, দেশের ভবিষ্যত উন্নয়ন নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা অনুভব করেছিলেন। তিনি বলেন, “যতটা দুর্নীতি, অপশাসন ছিল, তাতে একটা মৌলিক সংস্কার প্রয়োজন ছিল। তাই আমরা সংস্কার কমিশন প্রতিষ্ঠা করেছি, যাতে দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারি।”

তিনি তাঁর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বলেন, “এখন আমাদের লক্ষ্য হলো, দেশের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী সংস্কার নিয়ে আসা, যাতে ভবিষ্যতে আমরা আরও উন্নত হতে পারি।”

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টা: দায়িত্ব গ্রহণের পর দেশের উন্নতিতে বড় পরিবর্তন এসেছে

আপডেট সময় ১২:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন। তিনি সম্প্রতি বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে বলেন, “আমরা যে ধ্বংসাবশেষ থেকে শুরু করেছিলাম, এখন দেশটির চেহারা বদলে গেছে।”

ড. ইউনূস জানান, দায়িত্ব গ্রহণের পর দেশের অর্থনীতি সহজ করা হয়েছে এবং বিশ্বব্যাপী আস্থা অর্জিত হয়েছে। তিনি বলেন, “সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এবং এটি প্রশ্নাতীত। প্রতিটি দেশ আমাদের ওপর বিশ্বাস রেখে সমর্থন জানিয়েছে।”

আরও পড়ুন  ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’: প্রধান উপদেষ্টা