ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিচ্ছে ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 437

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও ঐতিহ্যবাহী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বিকেলে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ষষ্ঠ কমিশন বৈঠকের পর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, “প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সে দলের জন্য সংরক্ষিত থাকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী। তাই নিবন্ধন ফিরে পেলে দলটি প্রতীকও পাবে।”

আরও পড়ুন  মঙ্গলবার (২৭ মে) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

কমিশনার সানাউল্লাহ আরও জানান, “ডিএনসিসি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট আপিল বিভাগের পর্যবেক্ষণ আমরা বিশদভাবে পর্যালোচনা করেছি। প্রাসঙ্গিক রেফারেন্সসহ গেজেট প্রকাশের মধ্য দিয়ে ইসি তার দায়িত্ব সম্পন্ন করেছে বলে আমরা মনে করি।”

২০২৪ সালের ৩১ জুলাই জামায়াতে ইসলামীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। একই বছরের ১ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াত, ছাত্রশিবির ও অন্যান্য অঙ্গসংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত পাল্টে যায়। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীতে, ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াত ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপন জারি করেন।

ইসির এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় এক দশকের বেশি সময় পর জামায়াতে ইসলামীর রাজনীতিতে ফেরার পথ সুগম হলো। নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দলটির জন্য বড় রাজনৈতিক বার্তা বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এখন দেখার বিষয়, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জামায়াত কতটা দ্রুত নিজ অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করতে পারে।

নিউজটি শেয়ার করুন

দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিচ্ছে ইসি

আপডেট সময় ০৭:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও ঐতিহ্যবাহী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বিকেলে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ষষ্ঠ কমিশন বৈঠকের পর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, “প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সে দলের জন্য সংরক্ষিত থাকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী। তাই নিবন্ধন ফিরে পেলে দলটি প্রতীকও পাবে।”

আরও পড়ুন  শীর্ষ নেতাদের বৈঠক নিয়ে আজ প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী