ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

মঙ্গলবার (২৭ মে) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 500

ছবি সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  নুরের ওপর হামলায় জামায়াতের বিক্ষোভের ঘোষণা

সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি সোমবার (২৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানান।

এর আগে গত শনিবার জামায়াতের আমির শফিকুর রহমান দলটির প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, “দেশের চলমান সংকট নিরসনে এবং একটি অর্থবহ নির্বাচনের লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সংস্কার ও বিচার ব্যবস্থা নিয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “আমরা দুইটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছি একটি হলো গ্রহণযোগ্য সংস্কার, অন্যটি সুষ্ঠু নির্বাচন। এই দুই বিষয় যদি সুনির্দিষ্টভাবে ঘোষিত হয়, তাহলে সাধারণ মানুষের মনে যে সংশয় আছে তা অনেকটাই দূর হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই একটি সময়োপযোগী রোডম্যাপ ঘোষণা হোক, যেখানে নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে স্পষ্ট পরিকল্পনা থাকবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং জনগণের আস্থার জন্য এই পদক্ষেপ এখন সবচেয়ে জরুরি।”

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে তাদের অবস্থান ও প্রস্তাবনা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে জামায়াতের পক্ষ থেকে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার ইঙ্গিত দেখা যাচ্ছে, এবং এই সংবাদ সম্মেলন সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

দেশের রাজনৈতিক অঙ্গনে এই সংবাদ সম্মেলন কতটা প্রভাব ফেলবে, সেটি এখন দেখার বিষয়। তবে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী সংস্কার ও সুষ্ঠু ভোটের জন্য স্পষ্ট দাবি উত্থাপন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

নিউজটি শেয়ার করুন

মঙ্গলবার (২৭ মে) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

আপডেট সময় ০৮:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী আমির হামজা