ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

আইপিএল জয়ে আরসিবির উন্মাদনায় পদদলনে ৭ জনের প্রাণহানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 324

ছবি সংগৃহীত

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তিনবার ফাইনালে হেরে যাওয়া দলটি এবার ইতিহাস গড়েছে পাঞ্জাব কিংসকে হারিয়ে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই শিরোপা জয় শুধুই একটি দলের অর্জন নয়, এটি যেন বিরাট কোহলির ক্যারিয়ারের এক নতুন পূর্ণতা। আরসিবি ও কোহলি ভক্তদের জন্য এটি এক স্বপ্নপূরণের মুহূর্ত।

এই জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গোটা বেঙ্গালুরু শহরে। সমর্থকদের মাঝে উন্মাদনা ছিল তুঙ্গে। শহরের বিভিন্ন স্থানে বিজয় মিছিল, পতাকা উত্তোলন ও আতশবাজির মাধ্যমে উদযাপন চলতে থাকে। তবে এই উৎসব পরিণত হয় এক ভয়াবহ দুর্ঘটনায়।

আরও পড়ুন  মোস্তাফিজের বিদায়ে আইপিএলে কপাল খুলল মুজারাবানির

আরসিবির ট্রফি প্যারেড ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে বিপুল সংখ্যক সমর্থক জড়ো হন দলের শিরোপা উদযাপন দেখতে। অতিরিক্ত ভিড় আর নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে পদদলনের ঘটনা ঘটে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পদদলিত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫ জনের বেশি। নিহতদের তালিকায় একাধিক শিশু রয়েছে বলে জানা গেছে।

এদিকে এনডিটিভি দাবি করেছে, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উদযাপনের শহরে। পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। উদযাপনের আয়োজক ও স্থানীয় প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছেন নিহতদের স্বজনরা।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকে বলছেন, এমন সাফল্য উদযাপনের মধ্যেও প্রয়োজন ছিল দায়িত্বশীল আচরণ ও পরিকল্পিত ব্যবস্থার।

বিজয় উৎসব যেখানে গর্ব আর আনন্দের প্রতীক হওয়ার কথা ছিল, তা রূপ নিয়েছে ট্র্যাজেডিতে। আরসিবির বহু কাঙ্ক্ষিত জয় আজ কিছু পরিবারে নিয়ে এসেছে অপূরণীয় শোক।

নিউজটি শেয়ার করুন

আইপিএল জয়ে আরসিবির উন্মাদনায় পদদলনে ৭ জনের প্রাণহানি

আপডেট সময় ০৭:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তিনবার ফাইনালে হেরে যাওয়া দলটি এবার ইতিহাস গড়েছে পাঞ্জাব কিংসকে হারিয়ে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই শিরোপা জয় শুধুই একটি দলের অর্জন নয়, এটি যেন বিরাট কোহলির ক্যারিয়ারের এক নতুন পূর্ণতা। আরসিবি ও কোহলি ভক্তদের জন্য এটি এক স্বপ্নপূরণের মুহূর্ত।

এই জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গোটা বেঙ্গালুরু শহরে। সমর্থকদের মাঝে উন্মাদনা ছিল তুঙ্গে। শহরের বিভিন্ন স্থানে বিজয় মিছিল, পতাকা উত্তোলন ও আতশবাজির মাধ্যমে উদযাপন চলতে থাকে। তবে এই উৎসব পরিণত হয় এক ভয়াবহ দুর্ঘটনায়।

আরও পড়ুন  আইপিএল পুনরায় শুরুর আগে ধাক্কা দিল্লীর শিবিরে, নেই স্টার্ক-ডু প্লেসিস-ফেরেয়রা