ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বল জিতলেন রদ্রি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 103

ছবি সংগৃহীত

স্পেনকে বিশ্বকাপ জেতানোর পথে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়িয়ে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে স্পেন। পুরো টুর্নামেন্টের মতো ফাইনালেও মাঝমাঠ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি।

আরও পড়ুন  রিয়ালে ১০ নম্বর জার্সির নতুন উত্তরাধিকারী এমবাপে

৩০ বছর বয়সী এই মিডফিল্ডার টুর্নামেন্টে স্পেনের আটটি ম্যাচেই মাঠে ছিলেন। যদিও তিনি কোনো গোল করতে পারেননি, তবে মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ, আক্রমণ গড়ে তোলা এবং প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার ক্ষেত্রে ছিলেন দলের অন্যতম ভরসার নাম।

এই পুরস্কার জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে গোল্ডেন বলের স্বীকৃতি পেলেন রদ্রি।

ব্যক্তিগত অর্জনের তালিকায় আরও একটি অনন্য কীর্তিও যোগ হয়েছে তার। বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্যালন ডি’অর—এই তিনটি শিরোপা জেতা ১১তম ফুটবলার হলেন তিনি।

রদ্রির সাফল্যের ধারাবাহিকতা এর আগেও দেখা গেছে। ২০২৪ সালে স্পেনের ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পথে টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এছাড়া ২০২২-২৩ মৌসুমে উয়েফা নেশন্স লিগ জয়ের সময়ও আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছিল তার হাতেই।

বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ীদের তালিকায় রদ্রির আগে সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। মেসি ২০১৪ ও ২০২২ সালে এই সম্মান অর্জন করেছিলেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন হলো স্পেনের রদ্রি।

নিউজটি শেয়ার করুন

মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বল জিতলেন রদ্রি

আপডেট সময় ০৮:৪০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

স্পেনকে বিশ্বকাপ জেতানোর পথে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়িয়ে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে স্পেন। পুরো টুর্নামেন্টের মতো ফাইনালেও মাঝমাঠ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি।

আরও পড়ুন  পাঁচ লিগে শ্রেষ্ঠত্বে গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপ্পে