ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

আইপিএলে খেলার স্বপ্ন, ব্রিটিশ নাগরিকত্বের অপেক্ষায় মোহাম্মদ আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 458

ছবি: সংগৃহীত

২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ খেলার স্বপ্ন দেখছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তবে পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি না থাকায়, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি ‘হারনা মানা হ্যায়’ নামের এক অনুষ্ঠানে আমির বলেন, “যদি সুযোগ আসে, তবে কেন নয়! অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই।”

২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর থেকে বিতর্কিত হলেও, আমিরের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই বাঁহাতি পেসার ব্রিটিশ পাসপোর্ট পেলে আইপিএলে খেলার সুযোগ পাবেন। জানা গেছে, তার স্ত্রী নারজিস ব্রিটিশ নাগরিক হওয়ায়, তিনি নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন।

আরও পড়ুন  মোস্তাফিজের বিদায়ে আইপিএলে কপাল খুলল মুজারাবানির

অনুষ্ঠানে আমিরকে জিজ্ঞাসা করা হয়, আইপিএলে খেললে পাকিস্তানে কেমন প্রতিক্রিয়া হবে? জবাবে তিনি বলেন, “পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও, সাবেক তারকারা ধারাভাষ্য দিয়েছেন এবং কোচও ছিলেন।” তার বক্তব্য মূলত ওয়াসিম আকরাম ও রমিজ রাজার দিকে ইঙ্গিত করছিল, যারা পূর্বে আইপিএলে বিভিন্ন ভূমিকায় যুক্ত ছিলেন।

ওয়াসিম আকরাম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচ ছিলেন, অন্যদিকে রমিজ রাজা ধারাভাষ্যকার হিসেবে আইপিএলে কাজ করেছেন। আমিরের মতে, যদি সাবেকরা অংশ নিতে পারেন, তবে তিনিও আইপিএলে খেলার সুযোগ পেতে পারেন।

অবশ্য আমিরের স্বপ্নের দলে নাম রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র। তিনি ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পাওয়ার স্মৃতি তুলে ধরে বলেন, “বিরাট অসাধারণ। তিনি প্রতিভার কদর করেন। আমি তার উপহারে সত্যিই অভিভূত হয়েছিলাম।”

অনুষ্ঠানে থাকা আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ বলেন, “আরসিবির ব্যাটিং শক্তিশালী হলেও, তাদের দুর্বলতা সবসময় বোলিং। আমির যদি দলে যোগ দেন, তবে তারা প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিততে পারে।”

তবে আমিরের আইপিএলে খেলা এখনো অনিশ্চিত। তার নাগরিকত্ব প্রক্রিয়া সম্পন্ন না হলে, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এখন দেখার বিষয়, পাকিস্তানের এই সাবেক তারকা সত্যিই আইপিএলে জায়গা পান কি না!

নিউজটি শেয়ার করুন

আইপিএলে খেলার স্বপ্ন, ব্রিটিশ নাগরিকত্বের অপেক্ষায় মোহাম্মদ আমির

আপডেট সময় ০৫:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ খেলার স্বপ্ন দেখছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তবে পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি না থাকায়, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি ‘হারনা মানা হ্যায়’ নামের এক অনুষ্ঠানে আমির বলেন, “যদি সুযোগ আসে, তবে কেন নয়! অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই।”

২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর থেকে বিতর্কিত হলেও, আমিরের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই বাঁহাতি পেসার ব্রিটিশ পাসপোর্ট পেলে আইপিএলে খেলার সুযোগ পাবেন। জানা গেছে, তার স্ত্রী নারজিস ব্রিটিশ নাগরিক হওয়ায়, তিনি নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন।

আরও পড়ুন  আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস