ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

শেখ হাসিনার দোসরদের অপসারণে না থাকায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি জুলাই ঐক্যের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 484

ছবি সংগৃহীত

বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত ৪৪ জন আমলাকে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তর থেকে অপসারণ না করায় মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে যাচ্ছে ‘জুলাই ঐক্য’। ঢাকার রাজপথে ছাত্র ও জনতাকে নিয়ে এই কর্মসূচি পরিচালনা করবে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনগুলোর এই জোট।

মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করবে জুলাই ঐক্য।

আরও পড়ুন  পূর্বাচল শহর প্রকল্পে শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ: ৬টি মামলায় চার্জশিট অনুমোদন

এর আগের দিন, সোমবার (২ জুন) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৪৪ জন আমলার একটি তালিকা প্রকাশ করা হয়, যাদের স্বৈরাচারী সরকারের সহযোগী হিসেবে বিবেচনা করা হয়েছে। ওইদিন থেকেই অন্তর্বর্তী সরকারের প্রতি ৩১ মে পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয় তাদের অপসারণের জন্য। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জুলাই ঐক্যের দাবি, কিছু আমলা সংস্কারের উদ্দেশ্যে প্রণীত আইনের বিরুদ্ধে আন্দোলন করে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছেন, যা ‘জুলাই স্পিরিট’-এর পরিপন্থী। তাদের ভাষায়, ২০২৪-এর চব্বিশে বিপ্লবের পরবর্তীতে সচিবালয় অচল করে ‘সিভিল ক্যু’ ঘটানোর পরিকল্পনা ভারতের এজেন্ডার অংশ।

সংগঠনটি শেখ হাসিনাকে ‘ভারতীয় প্রক্সি’ আখ্যা দিয়ে বলেন, তার ঘনিষ্ঠ আমলারা সচিবালয়ে সক্রিয় থেকে নতুন সরকারের পথরোধ করতে চাইছেন। তাই এই সহকারীদের অপসারণ ও সচিবালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হচ্ছে।

এই কর্মসূচিতে দেশবাসী, বিশেষ করে ছাত্রসমাজ ও সচেতন জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে জুলাই ঐক্য।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার দোসরদের অপসারণে না থাকায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি জুলাই ঐক্যের

আপডেট সময় ০১:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫