ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

নৌ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৪০১, উদ্ধার ৭টি মৃতদেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 503

ছবি সংগৃহীত

দেশের নদীপথ ও মৎস্য সম্পদ রক্ষায় নৌ পুলিশের ধারাবাহিক অভিযান জোরদার হয়েছে। গত সাত দিনে পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল, মাছ ও রেনুপোনা জব্দ করা হয়েছে। অভিযানে আটক হয়েছেন মোট ৪০১ জন। একই সময়ে নদী থেকে উদ্ধার করা হয়েছে ৭টি মৃতদেহ।

বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌ পুলিশ এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  ৩৬ জেলা ও উপজেলায় এলজিইডির কার্যালয়ে দুদকের একযোগে অভিযান

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ দেশব্যাপী অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনের অভিযানে মোট ২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৩২০ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৪৩১ কেজি মাছ, এবং ৮ লাখ ৫০ হাজার চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। এছাড়া নদীতে গড়ে ওঠা ১৭৫টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।

অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় মোট ৪০১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে নৌ পুলিশ।

এছাড়া, বৈধ কাগজপত্র না থাকায় ১৪৬টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা এবং ২৩টি ড্রেজার জব্দ করা হয়েছে।

নৌ পুলিশের অভিযানে গত ৭ দিনে ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৪টি মৎস্য আইন লঙ্ঘন, ২টি মাদকদ্রব্য, ১৬টি বেপরোয়া আচরণ, ৭টি অপমৃত্যু, ১টি হত্যা, ১২টি বালুমহাল সংক্রান্ত, ৪টি চাঁদাবাজি, ১টি চুরি এবং ১টি নদী দূষণ মামলা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা অবৈধ জালগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ এবং চিংড়ির রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জলসীমা ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

নিউজটি শেয়ার করুন

নৌ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৪০১, উদ্ধার ৭টি মৃতদেহ

আপডেট সময় ০৬:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

দেশের নদীপথ ও মৎস্য সম্পদ রক্ষায় নৌ পুলিশের ধারাবাহিক অভিযান জোরদার হয়েছে। গত সাত দিনে পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল, মাছ ও রেনুপোনা জব্দ করা হয়েছে। অভিযানে আটক হয়েছেন মোট ৪০১ জন। একই সময়ে নদী থেকে উদ্ধার করা হয়েছে ৭টি মৃতদেহ।

বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌ পুলিশ এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানায় বিজিবির অভিযান: ১৪ জন অপহৃত উদ্ধার