ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 439

ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন  ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ছয়জন নিহত

ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় অ্যাম্বুলেন্সটির একটি চাকা হঠাৎ ফেটে যায়। ফলে গাড়িটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে চাকা মেরামতের চেষ্টা করা হচ্ছিল।

ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই প্রচণ্ড ছিল যে, অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে থাকা আরোহীদের ওপর দিয়েই চলে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আরও পাঁচজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

প্রতিনিয়তই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এমন দুর্ঘটনা ঘটছে, যার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে বেপরোয়া গতি, দায়িত্বহীনতা ও যানবাহনের ত্রুটি। সংশ্লিষ্টদের মতে, মহাসড়কে চলাচলরত যানবাহনের নিয়মিত তদারকি এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকায় এমন ট্র্যাজেডি বারবার ঘটছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী ও পথচারীরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় ০৪:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন  ময়মনসিংহের নান্দাইলে লুডো খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ১৬