ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ৩০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। হামলায় নিহতদের মধ্যে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিও রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সোমবার, ২৭ জুলাই গভীর রাতে কাদুনা রাজ্যের কাওরু স্থানীয় সরকার এলাকার নারিডন গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে।

আরও পড়ুন  ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সাথে সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ২৫

গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, সশস্ত্র হামলাকারীরা গ্রামে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায় এবং একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে।

স্থানীয় যুবনেতা ইশায়া দাওয়া বলেন, মধ্যরাতের কিছু আগে হামলাকারীরা গ্রামে ঢুকে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়। কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলেও তিনি জানান। তার ভাষ্য অনুযায়ী, নিহতদের মরদেহের অনেকগুলো ইতোমধ্যে মর্গে নেওয়া হয়েছে।

দাওয়া আরও বলেন, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে। হামলার কয়েক ঘণ্টা পর সকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রের সহিংসতায় নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। এসব গোষ্ঠীর হামলার শিকার প্রায়ই স্থানীয় জনপদ।

এদিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং তাদের বিচ্ছিন্ন অংশ আইএসডব্লিউএপি-র সশস্ত্র তৎপরতাও অব্যাহত রয়েছে। তবে কাদুনার এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

কাদুনা রাজ্য পুলিশের মুখপাত্র মানসুর হাসান বলেছেন, ঘটনাটি সম্পর্কে শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ৩০

আপডেট সময় ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। হামলায় নিহতদের মধ্যে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিও রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সোমবার, ২৭ জুলাই গভীর রাতে কাদুনা রাজ্যের কাওরু স্থানীয় সরকার এলাকার নারিডন গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে।

আরও পড়ুন  যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২