ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ভারত-পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিবিড় পর্যবেক্ষণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 292

ছবি সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ভারত-পাকিস্তান সংঘর্ষ। এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা দুই দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদেরকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল সমাধানের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর বিবিসি।

এদিকে, সংঘর্ষ বন্ধে সরাসরি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সংঘাতকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করে বলেন, “আমি উভয় দেশকেই ভালোভাবে চিনি এবং তাদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আমি চাই তারা যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিক।”

আরও পড়ুন  ভারত-পাকিস্তান ম্যাচে নতুন রেকর্ড

ট্রাম্প আরও বলেন, “তারা একে অপরের ওপর হামলা চালাচ্ছে। আভারত-পাকিস্তানমি আশা করি তারা এখন থামবে। আমি এই সংঘাতের অবসান দেখতে চাই। আর যদি তাদের কারো আমার সহায়তা প্রয়োজন হয়, আমি তাও দিতে প্রস্তুত।”

এই অবস্থায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি করে জানান, তিনি আশাবাদী যে সংঘর্ষ দ্রুত শেষ হবে এবং একটি শান্তিপূর্ণ সমাধানের পথে যাত্রা করবে দুই দেশ।

প্রসঙ্গত, বুধবার ভারত পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। এই পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৬ জন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, ভারতের পাঁচটি জঙ্গি বিমান তারা ভূপাতিত করেছে। এছাড়াও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর এবং একটি তল্লাশিচৌকিও গুঁড়িয়ে দিয়েছে বলে জানানো হয়।

এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, “ভারতের কাপুরুষোচিত হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে।”

দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত শান্তি উদ্যোগ প্রয়োজন বলে মত বিশ্লেষকদের।

নিউজটি শেয়ার করুন

ভারত-পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিবিড় পর্যবেক্ষণ

আপডেট সময় ০১:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫