ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশের অনুমতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির জনপ্রিয় ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা সাতদিন পর প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে পর্যটকদের জন্য সেতুটি আবার খুলে দেওয়া হয়।

এর আগে গত শনিবার কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতুর পাটাতন প্রায় এক ফুট পর্যন্ত পানিতে ডুবে যায়। নিরাপত্তার স্বার্থে তখন সেতুতে পর্যটক প্রবেশ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে কাপ্তাই হ্রদের পানি কমতে থাকে। ছয়দিন পর শুক্রবার ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি সরে যায় এবং সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়।

আরও পড়ুন  কর্ণাটকে ইসরায়েলি নারী পর্যটক ও স্থানীয় নারীর ধর্ষণ, পুলিশ মামলা দায়ের

পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে যাওয়ায় ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে। শুক্রবার সেতুটি ঘষামাজা করে পর্যটকদের চলাচলের উপযোগী করা হয়েছে।

তিনি জানান, শনিবার সকাল থেকে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে পর্যটকরা আবারও রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশের অনুমতি

আপডেট সময় ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটির জনপ্রিয় ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা সাতদিন পর প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে পর্যটকদের জন্য সেতুটি আবার খুলে দেওয়া হয়।

এর আগে গত শনিবার কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতুর পাটাতন প্রায় এক ফুট পর্যন্ত পানিতে ডুবে যায়। নিরাপত্তার স্বার্থে তখন সেতুতে পর্যটক প্রবেশ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে কাপ্তাই হ্রদের পানি কমতে থাকে। ছয়দিন পর শুক্রবার ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি সরে যায় এবং সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়।

আরও পড়ুন  সেন্ট মার্টিনে মাছের সংকট, পর্যটকদের চাহিদা পূরণে সংকটে জেলেরা