ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, কিন্তু সব নেতা খারাপ নন: চিন্তাবিদ ফরহাদ মজহার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 404

ছবি সংগৃহীত

বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও সাংবাদিক ফরহাদ মজহার বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, তবে দলের সব সদস্য খারাপ এ কথা বলা যাবে না। গতকাল শুক্রবার বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে দলটি নিয়ে ভুল বোঝাবুঝি ও রাজনৈতিক সংকটের বিষয়গুলো পুনর্বিবেচনা করা উচিত। যদিও আইন প্রয়োগের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা সম্ভব, তবে সেটা হতে হবে জনগণের অভিপ্রায় অনুযায়ী।

আরও পড়ুন  আসাদগেটে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ফরহাদ মজহার বলেন, জনগণের অভিপ্রায় স্পষ্টভাবে শনাক্ত করে তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, জনগণের অধিকার আদায়ের জন্য আবু সাঈদ ও মুগ্ধর মতো তরুণেরা জীবন উৎসর্গ করেছেন। তাঁর মতে, সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার পূর্বে সরকারের উচিত ছিল প্রান্তিক জনগোষ্ঠীর মতামত সংগ্রহ করা।

তিনি আরও বলেন, “ঢাকায় বসে সংস্কার কমিশনের মাধ্যমে গঠনতন্ত্র ঠিক করা সঠিক পদ্ধতি নয়। বিদ্যমান আইনের স্বীকৃতি না দিয়েই কিন্তু জুলাইয়ে গণ-অভ্যুত্থান হয়েছিল। আইন উৎখাত করে নতুন আইনের অভিপ্রায় থাকলে আগে জনগণের অভিপ্রায়কে মূল্যায়ন করতে হবে।”

ফরহাদ মজহার উল্লেখ করেন, জুলাই আন্দোলন বিএনপি, জামায়াত ও ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হলেও, এটি কোনো নির্দিষ্ট দলের আন্দোলন ছিল না। এটি ছিল ছাত্র-জনতার সংগ্রাম, যার নেতৃত্বে ছিলেন সাধারণ শিক্ষার্থী ও নাগরিকরা।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ‘বিনা ভোটের সরকার’ বলা যাবে না। এই সরকার জনগণের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা উচিত।

ফরহাদ মজহারের মতে, গঠনতন্ত্র ঠিক না করে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো যৌক্তিকতা নেই। তার দৃষ্টিতে আগে প্রয়োজন একটি গণপরিষদ সরকারের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান প্রণয়ন।

মতবিনিময় সভায় বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রেজাউল হাসান রানু, সদস্যসচিব সবুর শাহ, যুগ্ম আহ্বায়ক রাহাত রিটু, আবুল কালাম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, টি এম মামুন, ফেরদৌসুর রহমান, সুমন সরদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই সভায় রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যতের করণীয় নিয়ে আলোচনা গুরুত্ব পায়।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, কিন্তু সব নেতা খারাপ নন: চিন্তাবিদ ফরহাদ মজহার

আপডেট সময় ১২:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও সাংবাদিক ফরহাদ মজহার বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, তবে দলের সব সদস্য খারাপ এ কথা বলা যাবে না। গতকাল শুক্রবার বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে দলটি নিয়ে ভুল বোঝাবুঝি ও রাজনৈতিক সংকটের বিষয়গুলো পুনর্বিবেচনা করা উচিত। যদিও আইন প্রয়োগের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা সম্ভব, তবে সেটা হতে হবে জনগণের অভিপ্রায় অনুযায়ী।

আরও পড়ুন  ২৩ জুন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ