ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 619

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগের পতন একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় হয়নি, বরং এটি হয়েছে একটি অভ্যুত্থানের মাধ্যমে। তাই তাদের পুনর্বাসন গণতান্ত্রিক পদ্ধতিতে সম্ভব নয়।’

আরও পড়ুন  কেরানীগঞ্জে ৬ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, সেটি আওয়ামী লীগের জন্য তাওবা বা আত্মসমালোচনার শেষ সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ তারা নষ্ট করেছে। মনে রাখতে হবে, কেয়ামত সংঘটিত হওয়ার পর তাওবার আর কোনো মূল্য থাকে না। আওয়ামী লীগকে বারবার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেগুলোর সদ্ব্যবহার করেনি।’

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা সেই হামলার পক্ষে কথা বলছেন, যারা খুনিদের পক্ষ নিচ্ছেন, তারা আওয়ামী লীগের ডেড লিস্টে নেই। আমরা রয়েছি সেই তালিকায়। তাই যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, তাহলে আমাদের জন্য সেটা হবে মৃত্যু পরোয়ানা নিয়ে আসার মতো।’

তিনি আরো বলেন, ‘আমি কারো মতো সুশীলতার মুখোশ পরব না। সোজা কথা সোজাভাবে বলব।’

বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা এখন বাংলাদেশ উইথআউট আওয়ামী লীগ গড়ার প্রক্রিয়া শুরু করেছি। সেদিন থেকেই এই দেশের রাজনীতি, অর্থনীতি ও উন্নয়নের নতুন ধারা সূচিত হবে। আওয়ামী লীগহীন বাংলাদেশেই প্রকৃত গণতন্ত্র, উন্নয়ন ও বিকাশ সম্ভব।’

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা সহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

হাসনাত আবদুল্লাহর বক্তব্যে স্পষ্ট যে, এনসিপি আওয়ামী লীগের রাজনীতিকে ইতিহাসে পাঠাতে চায় এবং একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে চায় যেখানে সুশাসন ও জবাবদিহিতাই হবে প্রধান ভিত্তি।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ১২:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগের পতন একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় হয়নি, বরং এটি হয়েছে একটি অভ্যুত্থানের মাধ্যমে। তাই তাদের পুনর্বাসন গণতান্ত্রিক পদ্ধতিতে সম্ভব নয়।’

আরও পড়ুন  আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর মন্তব্য: জনগণ তাদের বিক্ষোভ সহ্য করবে না