ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগ নামে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না: নুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 773

ছবি সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের নামে কোনো রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর চেয়ারম্যান বাজার এলাকায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন  গত ১৬ বছরে যারাই নিপীড়নের শিকার হয়েছেন সবার কথাই থাকবে -উপদেষ্টা মাহফুজ আলম

ভিপি নুর বলেন, এই সরকার সব রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এ সরকারের কোনো বিরোধী দল নেই। আমরা কেউ সরকারবিরোধী না। সবাই মিলেমিশেই আমরা সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে কাজ করছি।

তিনি আওয়ামী লীগ রাজনৈতিক দলটির প্রসঙ্গ টেনে বলেন, আমরা আলাপ-আলোচনায় যখন বসেছি তখন বারবার দাবি জানিয়েছি অনতিবিলম্বে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনগুলোকে সন্ত্রাসী ও গণহত্যাকারী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেন। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগও নিষিদ্ধ হবে।

তিনি আরও বলেন, স্বৈরশাসক হাসিনা ও তার পরিবার এবং এমপি-মন্ত্রীরা মিলে উন্নয়নের মুলা ঝুলিয়ে এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে বিদেশে রাজকীয় জীবনযাপন করছে। সুতরাং এদেশের মানুষ তাদের চিনে ফেলেছে, তাই আর তাদের বোকা বানানো যাবে না। দেশের মানুষ আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদকে ভোট দেবে। তাই আমরা তিনশ’ আসনে প্রার্থী দেব। শরীয়তপুর-২ আসন নড়িয়া-সখীপুরে এমপি প্রার্থী হিসেবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝিকে পরিচয় করিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি, শরীয়তপুর জেলার সাবেক সদস্য সচিব শাহজালাল সাজু ও অন্যরা।

নিউজটি শেয়ার করুন

আ.লীগ নামে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না: নুর

আপডেট সময় ০৯:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের নামে কোনো রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর চেয়ারম্যান বাজার এলাকায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন  প্লট দুর্নীতি মামলায় হাসিনার ১০ বছর, টিউলিপসহ চারজনের কারাদণ্ড