ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

৩৮ বছর পর কাশ্মীরে হিন্দি সিনেমার প্রিমিয়ার, ইতিহাস গড়ল ‘গ্রাউন্ড জিরো’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 349

ছবি সংগৃহীত

কাশ্মীরের শ্রীনগর শহরে দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত হল ভারতীয় হিন্দি সিনেমার একটি বর্ণাঢ্য প্রিমিয়ার অনুষ্ঠান। এই ঐতিহাসিক মুহূর্তে প্রদর্শিত হল ইমরান হাশমি অভিনীত নতুন ছবি ‘গ্রাউন্ড জিরো’। শুক্রবার (১৮ এপ্রিল) আয়োজিত এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বিএসএফ সদস্য, জম্মু ও কাশ্মীর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং উপত্যকার বিশিষ্ট ব্যক্তিরা।

উপত্যকাজুড়ে দীর্ঘদিন ধরে সহিংসতার ছায়া থাকায়, বহু বছর ধরে বন্ধ ছিল এমন সাংস্কৃতিক আয়োজন। শ্রীনগরে আইনক্স চালু হওয়ার পর এবারই প্রথম কোনও হিন্দি সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হল, তাও আবার এক ঐতিহাসিক কাহিনিকে কেন্দ্র করে নির্মিত সিনেমা দিয়ে।

আরও পড়ুন  কাশ্মীর হামলা নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা পদক্ষেপের ঘোষণা

সিনেমাটির মূল উপজীব্য এক বিএসএফ অফিসার নরেন্দ্রনাথ ধর দুবে-র জীবন ও বীরত্বগাথা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই অ্যাকশন থ্রিলার সিনেমায় নরেন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। ২০০১ সালের সংসদ হামলা ও ২০০২ সালের অক্ষরধাম মন্দির হামলার অভিযুক্ত গাজী বাবাকে আটকাতে নরেন্দ্রনাথের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবদানের জন্য ২০০৫ সালে তিনি কীর্তিচক্রে ভূষিত হন।

সিনেমাটি পরিচালনা করেছেন তেজস দেওস্কর। এই প্রথম কোনও সামরিক কর্মকর্তার ভূমিকায় দেখা গেল ইমরান হাশমিকে। সাধারণত রোমান্টিক ঘরানায় দেখা গেলেও এবার তিনি পুরোপুরি একটি নতুন রূপে হাজির হয়েছেন। তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন সাই তামহানকার, একলব্য তোমার ও জোয়া হোসেন।

প্রিমিয়ারে আবেগঘন প্রতিক্রিয়ায় ইমরান হাশমি বলেন, “এই দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয়। ৩৮ বছর পর কাশ্মীরে হিন্দি সিনেমার প্রিমিয়ার এটা শুধু আমার জন্য নয়, সারা ভারতের জন্য গর্বের বিষয়।”

এটি শুধু একটি সিনেমার প্রদর্শনী নয়, বরং কাশ্মীরের সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনে স্বাভাবিকতার এক নতুন সূচনা। শ্রীনগরে এমন একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্থানীয় প্রশাসনও সাহসিকতার সঙ্গে এগিয়ে এসেছে বলে মত বিশ্লেষকদের।

‘গ্রাউন্ড জিরো’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৫ এপ্রিল। সিনেমা জগতে এটি এক নতুন অধ্যায় হয়ে উঠবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

৩৮ বছর পর কাশ্মীরে হিন্দি সিনেমার প্রিমিয়ার, ইতিহাস গড়ল ‘গ্রাউন্ড জিরো’

আপডেট সময় ০২:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

কাশ্মীরের শ্রীনগর শহরে দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত হল ভারতীয় হিন্দি সিনেমার একটি বর্ণাঢ্য প্রিমিয়ার অনুষ্ঠান। এই ঐতিহাসিক মুহূর্তে প্রদর্শিত হল ইমরান হাশমি অভিনীত নতুন ছবি ‘গ্রাউন্ড জিরো’। শুক্রবার (১৮ এপ্রিল) আয়োজিত এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বিএসএফ সদস্য, জম্মু ও কাশ্মীর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং উপত্যকার বিশিষ্ট ব্যক্তিরা।

উপত্যকাজুড়ে দীর্ঘদিন ধরে সহিংসতার ছায়া থাকায়, বহু বছর ধরে বন্ধ ছিল এমন সাংস্কৃতিক আয়োজন। শ্রীনগরে আইনক্স চালু হওয়ার পর এবারই প্রথম কোনও হিন্দি সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হল, তাও আবার এক ঐতিহাসিক কাহিনিকে কেন্দ্র করে নির্মিত সিনেমা দিয়ে।

আরও পড়ুন  কাশ্মীরীদের সিদ্ধান্তে সম্পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান: রাষ্ট্রদূত