ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশাচালক নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 34

ছবি সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত জাহাঙ্গীর আলম দাগনভূঞা থানার অভিরামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন।

আরও পড়ুন  সিরিয়ায় সহিংস সংঘর্ষে হাজারেরও বেশি নিহত, শান্তির আহ্বান অন্তর্বর্তী প্রেসিডেন্টের

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালীগামী লেনে একটি নম্বরবিহীন ট্রাক্টর ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালীগামী ‘আল্লাহরদান’ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাক্টরটির পেছনে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় ট্রাক্টরটি উল্টে মহাসড়কের বিপরীত পাশে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।

এ সময় অটোরিকশায় থাকা দুই যাত্রীও গুরুতর আহত হন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়। আহত দুই যাত্রীর নাম-ঠিকানা ও পরিচয় শনাক্তের কাজ চলছে।

ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশাচালক নিহত

আপডেট সময় ১২:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত জাহাঙ্গীর আলম দাগনভূঞা থানার অভিরামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন।

আরও পড়ুন  রেস্তোরাঁয় ভয়াবহ গুলিবর্ষণ, নিউইয়র্কে নিহত তিন