ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ট্রেনে কা/টা পড়ে, দুই যুবকের মৃ/ত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 54

ছবি: সংগৃহীত

গরমে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশনের পশ্চিম পাশে বাদশা খানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  পাকিস্তানে ট্রেন অভিযানে এখন পর্যন্ত ২৭ সশস্ত্র ব্যক্তি নিহত, সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।

স্থানীয়রা জানান, বুধবার (১২ আগস্ট) ভোরে রেললাইনের ওপর দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানার পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে নিহত দুই যুবক মাদকাসক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে। তবে তারা কীভাবে রেললাইনে গিয়েছিলেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্রেনে কা/টা পড়ে, দুই যুবকের মৃ/ত্যু

আপডেট সময় ০১:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

গরমে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশনের পশ্চিম পাশে বাদশা খানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  কাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন, যুক্ত হচ্ছে ৫১টি বাড়তি কোচ