সিলেটে দুই বাসের সং*ঘ*র্ষে নি/হ*ত বেড়ে ৯
- আপডেট সময় ০৪:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 21
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯, হাসপাতালে আরও একজনের মৃত্যু
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এতে এ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, চিকিৎসাধীন অবস্থায় তিন বছর বয়সী শিশু ফাইজা এবং তিতন (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই সাতজন মারা যান।
ঘটনাস্থলে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন কিশোরগঞ্জের ঢুলিয়ারপাড় লক্ষীপুর গ্রামের হাজী শফিক উদ্দিনের ছেলে হাজী মঈনুল ইসলাম (৫৫) এবং সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার বাসিন্দা প্রীতম দাশ (২২)।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ের প্রবণতার কারণেই ওসমানীনগরে এ দুর্ঘটনা ঘটেছে। এতে তিন বছর বয়সী এক শিশুসহ ৯ জনের প্রাণহানি হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় সাতজন ঘটনাস্থলে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

























