ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমসের সেমিতে, পাকিস্তানের লক্ষ্য ১১২ রান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 47

ছবি সংগৃহীত

এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) আইচি-নাগোয়ায় নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরুর আগে দুই দফা মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। পরে বাংলাদেশ সময় সকাল ৬টা ৫৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  ‘এমনি এমনি সাজিয়ে’ রাখা হয়নি ১৩০টিরও বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র': পাকিস্তানের রেলমন্ত্রী

বাংলাদেশের ইনিংসের শুরুটা খুব একটা বড় সংগ্রহের আভাস দেয়নি। তবে শেষ পাঁচ ওভারে ব্যাটারদের দ্রুত রান তোলায় স্কোরবোর্ডে যোগ হয় ৫৮ রান। এ সময় তিনটি উইকেট হারায় বাংলাদেশ।

১৩তম ওভারে সপ্তম ব্যাটার হিসেবে রানআউট হয়ে ফেরেন রিশাদ হোসেন। তিনি ৪ বলে ২ রান করেন। তার আউটের সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১১১ রান।

শেষ দিকে মাহেদী হাসান দ্রুত রান তুলে দলের সংগ্রহ লড়াইয়ের পর্যায়ে নিয়ে যান। তিনি ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল দুটি চার।

মাহেদী হাসানের সঙ্গে ৭ বলে ১২ রানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১১১ রানে। ফলে সেমিফাইনালে জিততে পাকিস্তানকে করতে হবে ১১২ রান।

পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম ৩ ওভারে ২৬ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। আহমেদ দানিয়াল ২ ওভারে ১৫ রান দিলেও কোনো উইকেট পাননি।

নিউজটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিতে, পাকিস্তানের লক্ষ্য ১১২ রান

আপডেট সময় ১১:২০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) আইচি-নাগোয়ায় নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরুর আগে দুই দফা মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। পরে বাংলাদেশ সময় সকাল ৬টা ৫৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় শক্ত সমর্থনের ঘোষণা চীনের