ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ঈদযাত্রায় ট্রেন বিপর্যয়, নীলসাগরের কারণে উত্তরবঙ্গের যাত্রীদের নাভিশ্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 146

ছবি সংগৃহীত

ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপের মধ্যেই নীলসাগর এক্সপ্রেস–এর দুর্ঘটনার প্রভাব পড়েছে পুরো রুটে। এতে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বিকেল ৪টা ৫০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  ঈদযাত্রায় ১৫ দিনে সড়কে প্রাণ হারালেন ৩৯০ জন, আহত সহস্রাধিক

অন্যদিকে নীলসাগর এক্সপ্রেস–এর নির্ধারিত সময় ছিল সকাল ৬টা ৪৫ মিনিট। পরে সেটি সকাল ১০টা ১০ মিনিটে ছাড়ার সময় নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত সেই সূচিও বাতিল করা হয়। ফলে ট্রেনটি কখন ছেড়ে যাবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ঈদের আগে এমন পরিস্থিতিতে যাত্রীদের উদ্বেগ ও ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।

নীলসাগরের এক যাত্রী মাইনুল হক জানান, আগে জানলে আগাম টিকিট কাটাতাম না। এখন না পারছি ঢাকা থেকে যেতে না পারছি পরিবার নিয়ে স্টিশনে বসে থাকতে।

তিনি বলেন, ‘ভোরে স্টেশনে এসেছি, কিন্তু এখনো কোনো নিশ্চিত তথ্য নেই। এভাবে অপেক্ষা করা কঠিন। প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা নিতে হবে।’

স্টেশনে উপস্থিত আরও অনেক যাত্রী একই ধরনের দুর্ভোগের কথা জানান। কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, আবার কেউ বিকল্প পরিবহনের খোঁজ করছেন।

এ বিষয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, নীলসাগর এক্সপ্রেস আগের দিন প্রায় চার ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছেছে। পাশাপাশি ট্রেনটিতে কোচ সংকট রয়েছে। নতুন কোচ যুক্ত করার পরই ট্রেনটি ছাড়ার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রায় ট্রেন বিপর্যয়, নীলসাগরের কারণে উত্তরবঙ্গের যাত্রীদের নাভিশ্বাস

আপডেট সময় ১২:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপের মধ্যেই নীলসাগর এক্সপ্রেস–এর দুর্ঘটনার প্রভাব পড়েছে পুরো রুটে। এতে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বিকেল ৪টা ৫০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  ঈদযাত্রায় প্রতি বাসে দুইজন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের