ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

বেকারত্ব নয়, কর্মসংস্থানই লক্ষ্য: উত্তরবঙ্গ নিয়ে ডা. শফিকুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 2011

ছবি সংগৃহীত

উত্তরবঙ্গে আর বেকারত্ব দেখতে চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, উত্তরবঙ্গ কোনো দরিদ্র অঞ্চল নয়; পরিকল্পিতভাবে একে পিছিয়ে রাখা হয়েছে। এই অবস্থা বদলে উত্তরবঙ্গকে কৃষি ও শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তিনি। শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোট আয়োজিত নির্বাচনি প্রচারণা সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, তাঁর কাছে কোনো ফ্যামিলি কার্ড বা বিশেষ কার্ড নেই; জনগণই তাঁর আসল শক্তি। তিনি বলেন, “আপনারাই আমাদের কার্ড। আপনাদের বুকের ভেতরেই আমাদের পরিচয়।” একই সঙ্গে তিনি বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালুর অঙ্গীকার করেন।

আরও পড়ুন  জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, এতদিন রাজনীতিতে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ স্লোগান শোনা গেছে। এখন সময় এসেছে ‘তেঁতুলিয়া থেকে টেকনাফ’ বলার। তাঁর মতে, দেশের প্রান্তিক অঞ্চল থেকেই উন্নয়নের যাত্রা শুরু হওয়া উচিত।

নদী ও পরিবেশ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নদী আল্লাহর দান হলেও অব্যবস্থাপনায় অনেক নদী আজ মৃত। তিনি প্রশ্ন তোলেন, “এই দেশ কি অভিভাবকহীন ছিল যে নদীগুলো শুকিয়ে গেল?”

বক্তব্যে তিনি অভিযোগ করেন, নির্বাচন এলেই কিছু দল সক্রিয় হয়ে ওঠে, কিন্তু জামায়াত সবসময় জনগণের পাশে ছিল। নির্যাতন ও দমন-পীড়নের মধ্যেও দলটি জনগণকে ছেড়ে যায়নি বলেও দাবি করেন তিনি।

উত্তরবঙ্গের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, সারা দেশে ৬৪টি জেলায় ৬৪টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, প্রতিবছর বিপুল অর্থ বিদেশে পাচার হয়, সেই অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যবহার করা হবে।

তিনি বলেন, জনগণ সুযোগ দিলে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শেষদিকে তিনি আল্লাহর কাছে সত্যের বিজয় কামনা করেন এবং নতুন কোনো দুর্বৃত্ত যেন রাষ্ট্রের ওপর ভর করতে না পারে—সে প্রার্থনাও করেন।

নিউজটি শেয়ার করুন

বেকারত্ব নয়, কর্মসংস্থানই লক্ষ্য: উত্তরবঙ্গ নিয়ে ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৩:১৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

উত্তরবঙ্গে আর বেকারত্ব দেখতে চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, উত্তরবঙ্গ কোনো দরিদ্র অঞ্চল নয়; পরিকল্পিতভাবে একে পিছিয়ে রাখা হয়েছে। এই অবস্থা বদলে উত্তরবঙ্গকে কৃষি ও শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তিনি। শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোট আয়োজিত নির্বাচনি প্রচারণা সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, তাঁর কাছে কোনো ফ্যামিলি কার্ড বা বিশেষ কার্ড নেই; জনগণই তাঁর আসল শক্তি। তিনি বলেন, “আপনারাই আমাদের কার্ড। আপনাদের বুকের ভেতরেই আমাদের পরিচয়।” একই সঙ্গে তিনি বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালুর অঙ্গীকার করেন।

আরও পড়ুন  বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ জনবল নিতে নর্থ মেসিডোনিয়ার আগ্রহ প্রকাশ