ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশ! ইরান যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমবে , শি জিনপিংকে ট্রাম্পের চিঠি বিশ্বকে বিপদমুক্ত করতে রুশ-চীন জোট ‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’: সিলেটে শিক্ষামন্ত্রী স্পেনের নজিরবিহীন ঘোষণা: ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার প্রক্রিয়া শুরু নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু যাত্রাবাড়ীতে তরুণীর অভিযোগে ধরা পড়ল সিরিয়াল প্রতারক আলবেনিয়া—ইউরোপের লুকানো সৌন্দর্য ও ইতিহাসের দেশ বর্তমানে মুক্তিযোদ্ধা পৌনে ২ লাখের বেশি, বাড়ানো হচ্ছে না ভাতা ৫ লাখ পদে নিয়োগ ও পেপাল চালুর উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ৪ ক্রিকেটারের ভিসা দেয়নি ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 356

ছবি সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার আলী খান দাবি করেছেন যে, ভারত সরকার তাকেসহ পাকিস্তানি বংশোদ্ভূত চার ক্রিকেটারের ভিসা দেয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়লেও বিতর্কের শেষ নেই। একদিকে বাংলাদেশের ভেন্যু বদলের তোড়জোড় চলছে, অন্যদিকে ভারতের পক্ষ থেকে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যানের অভিযোগ উঠেছে। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে এমন পরিস্থিতি ক্রিকেট মহলে সাড়া ফেলেছে।

আরও পড়ুন  বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে আমদানি রেকর্ড, ঘাটতিও চরমে

পাকিস্তানি বংশোদ্ভূত চার মার্কিন ক্রিকেটারের ভারতের ভিসা না পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এনেছেন পেসার আলী খান। গতকাল সন্ধ্যায় নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ভারত তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে। রহস্যময়ভাবে তিনি আরও যোগ করেন,ভারত ভিসা দেয়নি ঠিকই, তবে জিতল কেএফসি।’ আলী খান ছাড়াও এই তালিকায় রয়েছেন উইকেটরক্ষক শায়ান জাহাঙ্গীর, পেসার এহসান আদিল ও লেগস্পিনার মোহাম্মদ মহসিন।

পাকিস্তানি বংশোদ্ভূত চার মার্কিন ক্রিকেটারের ভারতের ভিসা না পাওয়ার খবরটি এখন নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। আলী খানের তোলা এই অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে ব্যাপক চর্চা হলেও যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড কিংবা আইসিসি থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিয়ে ধোঁয়াশা থাকলেও যদি আলী খানের দাবি সঠিক হয়, তবে বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খাবে যুক্তরাষ্ট্র। কারণ, গুরুত্বপূর্ণ অন্তত তিনটি ম্যাচে এই চার তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের।

আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে লড়বে স্বাগতিক ভারত ও পাকিস্তান। একই গ্রুপে তাদের সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই অর্থাৎ ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর ১০ ফেব্রুয়ারি কলম্বোর এসএসসি মাঠে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে তারা। গ্রুপ পর্বের শেষ দিকে যুক্তরাষ্ট্রকে চেন্নাই সফর করতে হবে, যেখানে ১৩ ও ১৫ ফেব্রুয়ারি তাদের লড়তে হবে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে।

যাদের ভিসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাঁদের মধ্যে আলী খান ও শায়ান জাহাঙ্গীর বর্তমানে মার্কিন জাতীয় দলের নিয়মিত মুখ। অন্যদিকে, মোহাম্মদ মহসিনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটার অপেক্ষায় আছেন। তালিকার চতুর্থ খেলোয়াড় এহসান আদিল ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৩টি টেস্ট ও ৬টি ওয়ানডে খেললেও যুক্তরাষ্ট্রের হয়ে এখনো কোনো ম্যাচ খেলেননি।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ৪ ক্রিকেটারের ভিসা দেয়নি ভারত

আপডেট সময় ০৭:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার আলী খান দাবি করেছেন যে, ভারত সরকার তাকেসহ পাকিস্তানি বংশোদ্ভূত চার ক্রিকেটারের ভিসা দেয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়লেও বিতর্কের শেষ নেই। একদিকে বাংলাদেশের ভেন্যু বদলের তোড়জোড় চলছে, অন্যদিকে ভারতের পক্ষ থেকে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যানের অভিযোগ উঠেছে। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে এমন পরিস্থিতি ক্রিকেট মহলে সাড়া ফেলেছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের কাঠামোগত বাণিজ্য চুক্তির ঘোষণা আজ