ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 663

ছবি: সংগৃহীত

সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৫৯ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে দুদক মামলা দায়ের করে। মঙ্গলবার (২৯ জুলাই) মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখেন। পাশাপাশি তিনি নিজ নামে খোলা ১৯টি ব্যাংক হিসাবে মোট ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা ও ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন করেন, যা মিলিয়ে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন।

আরও পড়ুন  ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

এসব অভিযোগের ভিত্তিতে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৫ সেপ্টেম্বর টানা পাঁচবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর গ্রেপ্তার হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে জয়লাভের পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৪:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৫৯ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে দুদক মামলা দায়ের করে। মঙ্গলবার (২৯ জুলাই) মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখেন। পাশাপাশি তিনি নিজ নামে খোলা ১৯টি ব্যাংক হিসাবে মোট ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা ও ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন করেন, যা মিলিয়ে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন।

আরও পড়ুন  ট্রাম্পের ‘আমেরিকা উপসাগর’ সিদ্ধান্ত প্রত্যাখ্যান, হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বিরুদ্ধে এপির মামলা