ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‎যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে ফেরার আহ্বান চীন ও পাকিস্তানের সংবিধান সংশোধন চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ‎পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাকে গুনতে হতে পারে জরিমানা টানা ষষ্ঠ দিনে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বনভোজন শেষে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের বাংলাদেশকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক শাহজালালের মাজারে ধর্মীয় আবেগকে পুঁজি করে কোটি কোটি টাকা লোপাট

বিনিয়োগ সহায়তায় নতুন মাত্রা: বিডার আধুনিক ওয়েবসাইট উদ্বোধন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১০:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 536

ছবি সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নতুনভাবে নকশাকৃত ও আধুনিকায়নকৃত ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিনিয়োগকারীদের জন্য সেবা সহজতর করা এবং দেশের বিনিয়োগ পরিবেশকে আরও বিনিয়োগবান্ধব করে তোলার লক্ষ্যেই এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হলো।

শনিবার (২৮ জুন) নতুন এই ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, বিডার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) হিটম্যাপে চিহ্নিত সম্ভাবনাময় খাতগুলোকে এবার বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। বিনিয়োগকারীরা সহজেই কোন খাতগুলোতে বিনিয়োগের সর্বাধিক সুযোগ রয়েছে তা অনলাইনে দেখতে পারবেন।

আরও পড়ুন  কিশোরগঞ্জের পাগলা মসজিদের ডোনেশন ওয়েবসাইট উদ্বোধন

নতুন ওয়েবসাইটে বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সেবা, নীতিমালা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত ফোকাল পয়েন্টের হালনাগাদ তথ্য সন্নিবেশিত করা হয়েছে। পাশাপাশি বিডার লোগোও নতুনভাবে রূপান্তর করা হয়েছে, যা পুরো রূপান্তরকে আরও গতিশীল করে তুলবে।

বিডার হেড অব বিজনেস ডিপার্টমেন্ট নাহিয়ান রহমান রচি বলেন, “আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত কোনো দেশে বিনিয়োগের আগে সেই দেশের বিনিয়োগ সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্ভাব্য খাতগুলো যাচাই করে থাকেন। ফলে বিনিয়োগ সংক্রান্ত সঠিক ও স্পষ্ট তথ্যের সহজপ্রাপ্তি, বিনিয়োগকারীদের প্রশ্নের উত্তর এবং দেশের প্রতিযোগিতামূলক সুবিধাগুলো তুলে ধরার ক্ষেত্রে এই ধরনের ওয়েবসাইটের গুরুত্ব অপরিসীম।”

তিনি আরও বলেন, একটি সুসংগঠিত ও কার্যকর ওয়েবসাইটই প্রাথমিকভাবে নির্ধারণ করতে পারে কোনো বিনিয়োগকারী বাংলাদেশে আগ্রহ দেখাবেন কিনা। এ কারণে নতুন ওয়েবসাইটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে একজন বিনিয়োগকারী প্রথমেই সম্ভাবনা যাচাই, পরে বাজার বিশ্লেষণ এবং অবশেষে বাস্তবায়নের পর্যায় পর্যন্ত একটি সমন্বিত ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হতে পারেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “বিডার আগের ওয়েবসাইটটি মূলত একটি সাধারণ সরকারি পোর্টালের মতো ছিল। এটি বিনিয়োগ সহায়তামূলক কাঠামোর জন্য যথেষ্ট কার্যকর ছিল না। নতুন প্ল্যাটফর্মটি বিনিয়োগকারীকেন্দ্রিক সেবা মডেলকে গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে, যা স্পষ্টতা ও কৌশলগত সম্পৃক্ততাকে অগ্রাধিকার দিচ্ছে।”

তিনি জানান, এই রূপান্তর ও নতুন ওয়েবসাইট সম্পর্কে কৌশলগত বিনিয়োগকারী ও অংশীদারদের অবহিত করা হচ্ছে, যাতে তারা বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি সরকারের অঙ্গীকার নিয়ে আরও আস্থা পেতে পারেন।
নতুন ওয়েবসাইটটি এখন থেকে ব্যবহার করা যাবে: https://bida.gov.bd

নিউজটি শেয়ার করুন

বিনিয়োগ সহায়তায় নতুন মাত্রা: বিডার আধুনিক ওয়েবসাইট উদ্বোধন

আপডেট সময় ০৪:১০:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫