ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ ওয়াকআউট করে জনগণের অধিকার ক্ষুণ্ন করবেন না: স্পিকার সুনামগঞ্জের পৃথক হাওরে বজ্রপাত, ধান কাটার সময় ৫ কৃষকের মৃত্যু আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের সংসার সুখের করতে স্বামীকে কৃতজ্ঞতা জানানোর দিন আজ

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ডোনেশন ওয়েবসাইট উদ্বোধন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 362

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ডোনেশন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় মসজিদ প্রাঙ্গণে নতুন এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান।

আরও পড়ুন  বিনিয়োগ সহায়তায় নতুন মাত্রা: বিডার আধুনিক ওয়েবসাইট উদ্বোধন

এখন থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে দান করা যাবে। দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে চালু করা হয়েছে ‘পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স’ এর অনলাইন ডোনেশন ওয়েবসাইট (www.paglamosque.org)।

ফৌজিয়া খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পাগলা মসজিদের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র। অনেকেই দান করতে চাইলেও নির্ভরযোগ্য মাধ্যমের অভাবে করতে পারছিলেন না। মানুষ যেন প্রতারিত না হয় এবং ঘরে বসেই নিরাপদে দান করতে পারে, এই উদ্দেশ্যে এই অনলাইন ডোনেশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, আগ্রহীরা এখন থেকে www.paglamosque.org ওয়েবসাইটে গিয়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন পেমেন্টের মাধ্যমে সহজেই দান করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, পাগলা মসজিদের খতিব হাফেজ মাওলানা আশরাফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেনসহ অন্যান্যরা।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেশের অন্যতম বড় এই মসজিদে প্রতিবছর বিপুল পরিমাণ দান আসে। সেই অর্থ সমাজসেবা, দুঃস্থদের সহায়তা এবং ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হয়।

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ডোনেশন ওয়েবসাইট উদ্বোধন

আপডেট সময় ০১:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫