ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত সম্পন্ন : মুসল্লিদের উপচে পড়া ভিড়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 639

ছবি: সংগৃহীত

বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে। ঈদের দিন সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের ঢলে মুখর হয়ে ওঠে মসজিদ এলাকা।

মুসল্লিদের চাপ সামাল দিতে মসজিদ প্রাঙ্গণে এ বছর তিনটি জামাত আয়োজন করা হয়। প্রথম জামাত সকাল ৭টায়, ইমামতি করেন খানজাহান আলী (রহ.) মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা খালিদ হোসেন। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন এবং তৃতীয় ও শেষ জামাত পরিচালনা করেন মাওলানা মো. মাসুম বিল্লাহ।

আরও পড়ুন  ঈদে সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ: সড়ক উপদেষ্টা

অতিরিক্ত মুসল্লিদের জন্য মূল মসজিদ কমপ্লেক্সের বাইরে একটি প্যান্ডেল স্থাপন করা হয়। সেখানে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করেন।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। জামাত উপলক্ষে পুরো মসজিদ এলাকা এক মহামিলনমেলায় পরিণত হয়।

প্রথম জামাতে অংশ নেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতারা। নামাজ শেষে তারা দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নামাজ চলাকালীন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিরাপত্তা প্রহরী, জেলা পুলিশ, র‌্যাব, ট্যুরিস্ট পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করেন।

জেলা প্রশাসক জানান, “প্রতিবারের মতো এবারও ষাটগম্বুজ মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত সম্পন্ন : মুসল্লিদের উপচে পড়া ভিড়

আপডেট সময় ০১:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে। ঈদের দিন সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের ঢলে মুখর হয়ে ওঠে মসজিদ এলাকা।

মুসল্লিদের চাপ সামাল দিতে মসজিদ প্রাঙ্গণে এ বছর তিনটি জামাত আয়োজন করা হয়। প্রথম জামাত সকাল ৭টায়, ইমামতি করেন খানজাহান আলী (রহ.) মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা খালিদ হোসেন। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন এবং তৃতীয় ও শেষ জামাত পরিচালনা করেন মাওলানা মো. মাসুম বিল্লাহ।

আরও পড়ুন  শুক্রবার (৬ জুন) ঈদুল আজহার সম্ভাবনা, বলছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র