ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ঈদুল আজহায় সরকারি ছুটি টানা সাত দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 156

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তবে ঈদের প্রাক্কালে আগামী ২৩ ও ২৪ মে যথারীতি অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এবারের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের মূল ছুটির আগে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) অফিস খোলা থাকছে। ফলে ২৫ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত সাত দিন সরকারি অফিস ও প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে।

আরও পড়ুন  কাল থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং উৎসবের আমেজ নিশ্চিতে সরকার এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে অনুমোদিত এই ছুটির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঈদুল আজহায় সরকারি ছুটি টানা সাত দিন

আপডেট সময় ০৯:১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তবে ঈদের প্রাক্কালে আগামী ২৩ ও ২৪ মে যথারীতি অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এবারের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের মূল ছুটির আগে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) অফিস খোলা থাকছে। ফলে ২৫ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত সাত দিন সরকারি অফিস ও প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে।

আরও পড়ুন  ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত সম্পন্ন : মুসল্লিদের উপচে পড়া ভিড়