ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

তারেক রহমান চট্টগ্রাম যাচ্ছেন ১৮ জানুয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 470

ছবি সংগৃহীত

চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর আগামী ১৮ জানুয়ারি । সফরের অংশ হিসেবে ওই দিন সন্ধ্যায় নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

বিএনপির নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর সম্পূর্ণ অরাজনৈতিক। এতে কোনো নির্বাচনি প্রচারণা, রাজনৈতিক কর্মসূচি, পথসভা বা জনসমাবেশ নেই।

আরও পড়ুন  চট্টগ্রামে ২২ দিনে ২৮ শ’ ব্যাটারি রিকশা আটক

দলীয় সূত্র জানায়, ১৮ জানুয়ারি সকালে তারেক রহমান বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাবেন। সেখানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সড়কপথে চট্টগ্রামে পৌঁছাবেন। দোয়া মাহফিল শেষে তিনি চট্টগ্রামেই রাত্রিযাপন করবেন। ১৯ জানুয়ারির কর্মসূচি সম্পর্কে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন এই খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। জমিয়তুল ফালাহ মসজিদের দোয়া মাহফিলে অংশ নেওয়ার পর তিনি চট্টগ্রামে অবস্থান করবেন।

নগর বিএনপির একাধিক নেতা মনে করছেন, সফরটি রাজনৈতিক কর্মসূচি না হলেও সাংগঠনিকভাবে তাৎপর্যপূর্ণ। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে, যা আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর তার এই আগমনকে কেন্দ্র করে নগর বিএনপির বিভিন্ন স্তরে প্রস্তুতি ও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান চট্টগ্রাম যাচ্ছেন ১৮ জানুয়ারি

আপডেট সময় ০২:৩৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর ৭ মাস পর আগামী ১৮ জানুয়ারি । সফরের অংশ হিসেবে ওই দিন সন্ধ্যায় নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

বিএনপির নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর সম্পূর্ণ অরাজনৈতিক। এতে কোনো নির্বাচনি প্রচারণা, রাজনৈতিক কর্মসূচি, পথসভা বা জনসমাবেশ নেই।

আরও পড়ুন  বিএনপির মনোনয়ন নিয়ে যা বললেন তারেক রহমান