ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাগেরহাটের ফকিরহাটে র‍্যাবের হানা: ১৩ কেজি গাঁজাসহ আটক ১ ‘নতুন তাস’ খেলার প্রস্তুতি নিচ্ছে ইরান; ফুরিয়ে আসছে দুই সপ্তাহের যুদ্ধবিরতি এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি স্থায়ী চুক্তির আগে ইরানি বন্দরে অবরোধ প্রত্যাহারে ট্রাম্পের অস্বীকৃতি ব্যক্তিগত গাড়ির চাপে অচল ঢাকা, কেন্দ্রে পৌঁছাতেও হিমশিম শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা থেকে গায়েব ৪ লাখ শিক্ষার্থী হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নাকচ ইরানের সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: অংশ নিয়েছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী হাঙ্গেরি সফরে এলেই গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু: প্রধানমন্ত্রী পিটার খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট পুড়ে ছাই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 227

ছবি সংগৃহীত

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  দৌলতদিয়ায় বাস ডুবিতে বাড়ল মৃতের সংখ্যা, প্রাণ গেল আরও তিন মেডিকেল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, আগুনে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে যায়। তবে সৌভাগ্যবশত কোনো পর্যটক বা স্থানীয় বাসিন্দা হতাহত হয়নি। উন্নতমানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

দ্বীপের বাসিন্দা আব্দুল মালেক জানান, দ্বীপের বর্জ্য পোড়ানোর স্থান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সেন্টমার্টিনে ফায়ার সার্ভিসের অনুপস্থিতি এই ক্ষতির মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন। সেন্টমার্টিনের মতো গুরুত্বপূর্ণ পর্যটনস্থানে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয়তার কথাও জোরালোভাবে উঠে আসছে।

নিউজটি শেয়ার করুন

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট পুড়ে ছাই

আপডেট সময় ১০:২৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  ইউরোপ যাওয়ার পথে সলিল সমাধি: গ্রিস উপকূলে সুনামগঞ্জের ১০ প্রাণহানি