ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক আ.লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্পের ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরাইলকে রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ন্ত্রণের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গের মন্ত্রীর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মানবতাবিরোধী অপরাধের তদন্ত এ সপ্তাহেই শুরু, সব রাজনৈতিক দলকে চিঠি: চিফ প্রসিকিউটর মিস ইউনিভার্স ২০২৬ হলেন পুয়ের্তো রিকোর জেনিফার

রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 13

ছবি সংগৃহীত

রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি দেশটির বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ঢাকা। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার লক্ষ্যে বুধবার (২৫ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন  শীতের মধ্যে ইউক্রেনে তাপবিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা: প্রায় ৪৬ হাজার মানুষ বিদ্যুৎহীন

সাক্ষাৎকালে বাংলাদেশে রাশিয়ার গম ও সার সরবরাহের বিষয়টি উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হুমায়ুন কবির বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের সাম্প্রতিক বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এ ছাড়া দুই দেশের মধ্যে অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তি ও প্রয়োজনীয় নথিপত্রের বিষয়গুলো শিগগিরই চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে দক্ষ জনশক্তির অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বৃত্তি প্রদান ও দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে রাশিয়া অত্যন্ত গুরুত্ব দেয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণে মস্কো আগ্রহী।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান

আপডেট সময় ০৬:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬