ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল

শীতের মধ্যে ইউক্রেনে তাপবিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা: প্রায় ৪৬ হাজার মানুষ বিদ্যুৎহীন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 472

ছবি সংগৃহীত

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের মিকোলাইভ শহরের একটি তাপবিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হয়ে গেছে। এর ফলে শীতের মধ্যে ওই এলাকার প্রায় ৪৬ হাজার বাসিন্দাকে বিদ্যুৎহীন অবস্থায় রাত কাটাতে হয়েছে, যা তাদের ঘরবাড়ি গরম করার ক্ষেত্রে মারাত্মক সংকট সৃষ্টি করেছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তার টেলিগ্রাম পোষ্টে উল্লেখ করেছেন, “এটি একদম ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যাতে শূন্যের নিচে তাপমাত্রার মধ্যে মানুষকে বিপর্যস্ত করা যায়।” তার মতে, রাশিয়া এই হামলার মাধ্যমে মানবিক বিপর্যয় সৃষ্টির উদ্দেশ্য নিয়েছে।

আরও পড়ুন  শান্তিচুক্তির আগেই কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “এই হামলার প্রভাব চরম তীব্র, যা শহরের এক লাখ মানুষকে শীতের মধ্যে বিপর্যস্ত করে তুলেছে।” তিনি আরো বলেন, মিকোলাইভ শহরটি সাধারণ নগরী, যেখানে কোনো সামরিক অবকাঠামো নেই। এই হামলার সঙ্গে সম্মুখ যুদ্ধে কোনো সম্পর্ক নেই।

রাশিয়া একদিনে ১৪৩টি ড্রোন নিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালায়, যার মধ্যে ৯৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের বাহিনী। তবে, ৪৬টি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। ইউক্রেনের কিয়েভ অঞ্চলে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন আহত হয়েছেন।

এদিকে, জার্মানির মিউনিখে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা মিত্রদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের জন্য সহায়তা কামনা করেছেন। তিনি বলেন, “রাশিয়া ইউক্রেনে তার সর্বাত্মক যুদ্ধ শুরুর তৃতীয় বর্ষপূর্তির কাছাকাছি পৌঁছেছে, আর ইউক্রেনের ২০ শতাংশ এলাকা এখন রাশিয়ার দখলে।”

নিউজটি শেয়ার করুন

শীতের মধ্যে ইউক্রেনে তাপবিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা: প্রায় ৪৬ হাজার মানুষ বিদ্যুৎহীন

আপডেট সময় ০১:২০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের মিকোলাইভ শহরের একটি তাপবিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হয়ে গেছে। এর ফলে শীতের মধ্যে ওই এলাকার প্রায় ৪৬ হাজার বাসিন্দাকে বিদ্যুৎহীন অবস্থায় রাত কাটাতে হয়েছে, যা তাদের ঘরবাড়ি গরম করার ক্ষেত্রে মারাত্মক সংকট সৃষ্টি করেছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তার টেলিগ্রাম পোষ্টে উল্লেখ করেছেন, “এটি একদম ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যাতে শূন্যের নিচে তাপমাত্রার মধ্যে মানুষকে বিপর্যস্ত করা যায়।” তার মতে, রাশিয়া এই হামলার মাধ্যমে মানবিক বিপর্যয় সৃষ্টির উদ্দেশ্য নিয়েছে।

আরও পড়ুন  রোমানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ সিমিওনের জয়, ইউক্রেন সহায়তায় অনিশ্চয়তা