ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে আরও আটজনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 35

ছবি সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন  ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট নির্মাতাদের সহযোগিতা চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের ছয়জন, চট্টগ্রাম বিভাগের একজন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছেন।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯১ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৯১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে এক দিনে আরও আটজনের মৃত্যু

আপডেট সময় ০৫:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬