ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পিতার আইনেই কন্যা হাসিনা অপরাধী: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় শেখ হাসিনাকে ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’ উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর দাবি, এই আইনের আওতায় শেখ হাসিনার দেশে ফেরা কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। তাঁর বিরুদ্ধে হওয়া দণ্ড ভোগ করতে হবে এবং বিচারাধীন মামলাগুলোরও বিচার সম্পন্ন করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন  প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ অন্যায়, জুলুমবাজি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এ কর্মসূচি প্রতিবাদের অংশ।

শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা অভিযোগ করেন, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তিনিও ফ্যাসিবাদ কায়েম করেছিলেন।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তাঁর ভাষ্য, মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার দায়ে শেখ হাসিনার যে দণ্ড হয়েছে, তা তাঁকে ভোগ করতে হবে। পাশাপাশি যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর বিচারও সম্পন্ন করতে হবে।

আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে রিজভী বলেন, দলটির নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী নিয়ে জীবনযাপন করছেন। কেউ থাইল্যান্ডের ব্যাংককে, আবার কেউ সিঙ্গাপুরে অবস্থান করছেন। অন্যদিকে, দেশে দলটির তৃণমূলের কর্মীদের হাতে বোমা দিয়ে বিভিন্ন স্থানে আতশবাজি ফোটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম, খুন ও বিভিন্ন ধরনের নিপীড়নের মধ্যেও তাঁরা প্রতিরোধ চালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নও বিভিন্ন সময়ে অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাঁদের মাথা নত করানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।

ফ্যাসিবাদ প্রতিরোধের ঘোষণা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধে দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে পথে ব্যারিকেড গড়ে তুলবে।

কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

পিতার আইনেই কন্যা হাসিনা অপরাধী: রিজভী

আপডেট সময় ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় শেখ হাসিনাকে ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’ উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর দাবি, এই আইনের আওতায় শেখ হাসিনার দেশে ফেরা কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। তাঁর বিরুদ্ধে হওয়া দণ্ড ভোগ করতে হবে এবং বিচারাধীন মামলাগুলোরও বিচার সম্পন্ন করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন  শ্রমিক দিবসে নয়াপল্টনে বড় সমাবেশের ঘোষণা বিএনপির