ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশের মানবিক চেহারা কলঙ্কিত করা যাবে না: রিজভী সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধনে বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যেতে ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নিলে ব্যবস্থা ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা সৌদিতে বিমানবন্দরে হামলা, স্থগিত ১৮৯ ফ্লাইট হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান

সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 26

ছবি সংগৃহীত

দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির জন্য পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তবে জনসমর্থন ছাড়া কোনো অপতৎপরতা দীর্ঘস্থায়ী হতে পারে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  হান্নান মাসুদের স্ত্রীকে মারধরের অভিযোগ, পাল্টা বক্তব্য বিএনপির

রুহুল কবির রিজভী বলেন, যে কর্মকাণ্ডের পেছনে জনগণের সমর্থন থাকে না, তা কখনো টিকে থাকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হলেও জনগণ তা প্রতিরোধ করবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অর্থ পাচারের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা হচ্ছে। সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার মতো ঘটনাও ঘটানো হয়েছে। তবে এ ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেন তিনি।

৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, যখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে যায় এবং সামনে আর কোনো পথ খোলা থাকে না, তখন বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকে সাধারণ সিপাহি ও জনতা রাজপথে নেমে এসেছিলেন।

তার বক্তব্য অনুযায়ী, ওই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল। একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ সালের আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

স্বাধীনতা-পরবর্তী সময়ের সঙ্গে বিগত দেড় দশকের শাসনামলের তুলনা করে রিজভী বলেন, অতীতে একদলীয় শাসনব্যবস্থা, গুম, খুন এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনামূলক পোস্টে ‘লাইক’ দেওয়ার কারণেও সাধারণ মানুষ ও নারীদের গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

দেশে যেন আবারও ভয়ের সংস্কৃতি ফিরে না আসে, সে জন্য স্থায়ী ও ভয়হীন গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

বিগত সময়ের শিক্ষাব্যবস্থা ও বুদ্ধিজীবী সমাজের ভূমিকা নিয়েও সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পর্যন্ত অর্থের লেনদেন হয়েছে। পাঠ্যপুস্তকে মনগড়া ইতিহাস যুক্ত করে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

ইতিহাসের বিভিন্ন উদাহরণ তুলে ধরে রিজভী বলেন, জার্মানিতে হিটলারের শাসনামলে অনেক প্রখ্যাত দার্শনিক ও সাহিত্যিক ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। বাংলাদেশেও অনেক পরিচিত বুদ্ধিজীবী বিগত স্বৈরাচারী সরকারের পক্ষে কাজ করেছেন বলে তিনি অভিযোগ করেন।

স্বাধীনতার পর প্রখ্যাত লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরতে না দেওয়ার ঘটনার উল্লেখ করে রিজভী বলেন, প্রকৃত শিক্ষা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বিবেক, মনুষ্যত্ব এবং প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পক্ষে দাঁড়ানোর মধ্যেই শিক্ষার প্রকৃত সার্থকতা নিহিত।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

ড. মাহবুব উল্লাহর রাজনৈতিক ও সংগ্রামী জীবনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, ১৯৬৯-৭০ সালে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার আগেই তাঁর তৎকালীন ছাত্রসংগঠন সাহসিকতার সঙ্গে স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করেছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

আপডেট সময় ০৩:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির জন্য পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তবে জনসমর্থন ছাড়া কোনো অপতৎপরতা দীর্ঘস্থায়ী হতে পারে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন