ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশের মানবিক চেহারা কলঙ্কিত করা যাবে না: রিজভী সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধনে বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যেতে ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নিলে ব্যবস্থা ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা সৌদিতে বিমানবন্দরে হামলা, স্থগিত ১৮৯ ফ্লাইট হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান

৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 37

ছবি সংগৃহীত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। প্রাথমিকভাবে তিন মাসের জন্য দেশের ছয়টি এলাকায় এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় প্রাথমিকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কর্মসূচির আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকেরা নির্ধারিত মূল্যে চাল কেনার সুযোগ পাবেন।

আরও পড়ুন  পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন: শ্রমমন্ত্রীর

বিশেষ ওএমএস কার্যক্রম বাস্তবায়নের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশ্লিষ্ট বাজেট খাত থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছে খাদ্য মন্ত্রণালয়। এ বিষয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর প্রস্তাব তুলে ধরা হয়।

অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বাজারে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখা, নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা দিতে নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী দামে চাল কেনার সুযোগ তৈরি করতে বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এ চাল বিক্রি করা হবে। এ জন্য ৭৫টি খোলা ট্রাক ব্যবহারের পরিকল্পনা রয়েছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের কাছে বিক্রি করা হবে।

প্রাথমিকভাবে তিন মাস এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। চাল সরবরাহ, ট্রাকে করে বিক্রি এবং পরিবহনসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনার বিষয়গুলোও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে তুলে ধরেছে খাদ্য মন্ত্রণালয়।

চিঠিতে আরও বলা হয়েছে, সরকারি খাদ্যশস্যের বিদ্যমান পর্যাপ্ত মজুতের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পোশাকশ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহ করতে এ বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ওএমএস খাতে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল বরাদ্দের পাশাপাশি ট্রাক পরিচালনা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মেটাতে চলতি অর্থবছরের বাজেট থেকে অতিরিক্ত বা বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।

পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চলতি নভেম্বর মাসেই শুরু হওয়ার কথা রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার গণমাধ্যমকে জানান, আগামী ২০ নভেম্বর শুক্রবার থেকে এ কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা

আপডেট সময় ০৩:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। প্রাথমিকভাবে তিন মাসের জন্য দেশের ছয়টি এলাকায় এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় প্রাথমিকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কর্মসূচির আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকেরা নির্ধারিত মূল্যে চাল কেনার সুযোগ পাবেন।

আরও পড়ুন  উসকানিতে সাড়া না দিয়ে কাজে ফিরুন: শ্রমিক নেতা বাবুল