ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশের মানবিক চেহারা কলঙ্কিত করা যাবে না: রিজভী সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধনে বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যেতে ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নিলে ব্যবস্থা ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা সৌদিতে বিমানবন্দরে হামলা, স্থগিত ১৮৯ ফ্লাইট হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর ঋণের বোঝা না বাড়িয়ে পর্যাপ্ত অনুদান এবং নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাঁচ দফা পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  তারেক রহমান: অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় দানা বাঁধছে

ভাষণের শুরুতে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। পাশাপাশি সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সম্মুখসারিতে থাকতে হচ্ছে।

বাংলাদেশের পদক্ষেপ ও সবুজ অর্থনীতির লক্ষ্য

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই অর্থনীতি গড়ে তোলার বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে। এ লক্ষ্য বাস্তবায়নে এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কার্বন নিঃসরণ শূন্যের পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ উৎসাহিত করা হচ্ছে।

সবুজ শিল্পের প্রসারে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার, পাটজাত ব্যাগের প্রসার এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।

আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি। এ ছাড়া পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন সৃষ্টির মাধ্যমেও জলবায়ু সহনশীলতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বৈশ্বিক জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব

বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপ্রতুল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা এবং নির্গমন কমানোর উদ্যোগে সহায়তা দেওয়া।

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ বা জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফের মতো জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালুর প্রস্তাবও দিয়েছেন তিনি।

এ ছাড়া পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের ওপর গুরুত্ব দেন তিনি।

পঞ্চম প্রস্তাবে কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের আহ্বান জানান তারেক রহমান।

এ ছাড়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে কার্বন নিঃসরণ কমানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ভাষণের শেষ পর্যায়ে কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য বিশ্ব সম্প্রদায়ের মধ্যে সংহতি আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর ঋণের বোঝা না বাড়িয়ে পর্যাপ্ত অনুদান এবং নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাঁচ দফা পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  কমিশনের বৈঠক বিএনপির না