ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশের মানবিক চেহারা কলঙ্কিত করা যাবে না: রিজভী সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধনে বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যেতে ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নিলে ব্যবস্থা ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা সৌদিতে বিমানবন্দরে হামলা, স্থগিত ১৮৯ ফ্লাইট হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান

অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 30

ছবি সংগৃহীত

সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমগুলোকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে অনলাইন নিউজ পোর্টালের সংবাদ পরিবেশন ও কনটেন্টের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী বলেছেন, পাঠকের আগ্রহ ধরে রাখতে সংবাদ ও প্রকাশিত কনটেন্টের মান নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  সন্ত্রাসবাদ ও আইন লঙ্ঘনের অভিযোগে শিক্ষার্থীদের ভিসা বাতিল

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, সংবাদ ও কনটেন্টের মান ঠিক না থাকলে পাঠকের আগ্রহ এবং ভিউ—কোনোটিই প্রত্যাশিত পর্যায়ে থাকে না। পাঠক যেন আগ্রহ নিয়ে অনলাইন পোর্টালে সংবাদ পড়তে আসেন, সে জন্য প্রকাশিত সংবাদ ও অন্যান্য কনটেন্টের গুণগত মান নিশ্চিত করতে হবে।

এ ক্ষেত্রে দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তথ্য প্রতিমন্ত্রী।

অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন নবায়ন ফি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নবায়ন ফি হিসেবে নেওয়া পাঁচ হাজার টাকা মূলত একটি টোকেন ফি। এটি নতুন কোনো ব্যবস্থা নয়; অতীতেও এ ধরনের ফি নেওয়ার নিয়ম চালু ছিল।

তিনি বলেন, পাঁচ হাজার টাকা বড় কোনো অঙ্ক নয়। বরং কেউ কেউ এ ফি বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার প্রস্তাবও দিয়েছেন।

বৈঠকে অনাবের নেতারা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়নের শর্ত বাতিলের দাবি জানান। পাশাপাশি নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করার দাবিও তুলে ধরেন তাঁরা।

বৈঠকে অনলাইন গণমাধ্যমের মানোন্নয়ন, নিবন্ধন নবায়ন ফি এবং সরকারি বিজ্ঞাপনপ্রাপ্তির বিষয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমগুলোকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে অনলাইন নিউজ পোর্টালের সংবাদ পরিবেশন ও কনটেন্টের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী বলেছেন, পাঠকের আগ্রহ ধরে রাখতে সংবাদ ও প্রকাশিত কনটেন্টের মান নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  ধর্মের নামে সন্ত্রাসবাদকে সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী