ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন  বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

সমাধিসৌধে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ জ্যেষ্ঠ নেতারা মরহুম দুই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এরপর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। সাত দিনব্যাপী এই কর্মসূচির প্রথম দিন শনিবার সকালে দলীয় প্রধানের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন পর্ব সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

আপডেট সময় ১০:৩৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন  তারেক রহমানের প্রত্যাবর্তনে ‘বাধা সৃষ্টি করছে’ সরকারের একটি অংশ: রিজভী