ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সংবিধানে ফিরবে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’: স্বরাষ্ট্রমন্ত্রী খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল দুই শিশুর ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন মুগদা মেডিকেলের নারী চিকিৎসক ট্রাম্প ভোট গণনার সময় ফল পাল্টানোর চেষ্টা করতে পারে; দ্য গার্ডিয়ান বিশ্লেষণ লাইব্রেরিতে বসা নিয়ে কথা-কাটাকাটি, কুবিতে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ জ্যোতির নেতৃত্ব নিয়ে বিসিবির জরুরি বৈঠক শতকোটি মানুষের প্রাণহানি ঘটাতে পারে নিয়ন্ত্রণহীন এআই: বিল গেটস রিকশায় ঘষা লাগাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ২০ চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদারকে অর্থনীতি পুনরুত্থানে অগ্রাধিকার: স্বপন দুর্গন্ধ পেয়ে ঘরে, ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন মুগদা মেডিকেলের নারী চিকিৎসক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 38

ছবি সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীতে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। প্রয়াত ডা. আঁচল রায় (৩০) মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।

ডা. আঁচল রায় নোয়াখালী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু শনাক্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ডা. আঁচল। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।

তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এক শোকবার্তায় তিনি বলেন, ডা. আঁচল রায়ের মৃত্যুতে দেশের স্বাস্থ্যসেবা খাত একজন দক্ষ ও নিবেদিত চিকিৎসককে হারিয়েছে।

শোকবার্তায় মন্ত্রী প্রয়াত চিকিৎসকের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন মুগদা মেডিকেলের নারী চিকিৎসক

আপডেট সময় ১০:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীতে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। প্রয়াত ডা. আঁচল রায় (৩০) মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।

ডা. আঁচল রায় নোয়াখালী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।

আরও পড়ুন  দেশজুড়ে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯৪ জন