ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শূন্য পদ পূরণে পদোন্নতির সিদ্ধান্ত বিএনপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 30

ছবি সংগৃহীত

দলের কেন্দ্রীয় কমিটিসহ সব কমিটির শূন্য হওয়া পদ পূরণে নেতাদের পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে সারা দেশের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সকল কমিটি পুনর্গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তের আগে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন  গণতন্ত্রের উত্তরণে বাধা দিতে ‘ভয়ংকর চক্রান্ত’ চলছে: মির্জা ফখরুল

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “দলের বিভিন্ন কমিটিতে কেউ মারা গেছেন, কেউ বিভিন্ন কারণে দলের মধ্যে নেই, আবার কেউ বহিষ্কৃত হয়েছেন- এভাবে যেসব শূন্য পদ সৃষ্টি হয়েছে, সেগুলো পূরণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এসব শূন্য পদে সংশ্লিষ্ট কমিটির ইমিডিয়েট নিচে যারা আছেন, তাদের পদোন্নতি দেওয়া যায় কি না, তা দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দেখা হবে। গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।“

সূত্র জানায়, বৈঠকে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, ডেঙ্গু ও জ্বালানি পরিস্থিতি, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়। সাংগঠনিক কর্মকাণ্ড বিশেষ করে তৃণমূল পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। সারা দেশের থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটিগুলো ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী শীঘ্রই এই কার্যক্রম শুরু করা হবে।

সরকার গঠনের পর শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠক করে বিএনপি। বৈঠকের শুরুতে নতুন ৪ সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহকে স্বাগত জানানো হয়। এ ছাড়া, দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে মির্জা আব্বাস বৈঠকে যোগ দেওয়ায় তারও সুস্থতা কামনা করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান এবং অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এর আগে, সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নাটোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

শূন্য পদ পূরণে পদোন্নতির সিদ্ধান্ত বিএনপির

আপডেট সময় ১২:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দলের কেন্দ্রীয় কমিটিসহ সব কমিটির শূন্য হওয়া পদ পূরণে নেতাদের পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে সারা দেশের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সকল কমিটি পুনর্গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তের আগে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন  ‘তারেক রহমান নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের মোড়ক উন্মোচন