ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
মোটরসাইকেলের ধা*ক্কা*য় ঠাকুরগাঁওয়ে পথচারীসহ ২ জন নি*হ*ত আ: লীগ ও হাসিনার রাজনৈতিক দা*ফন হয়েছে: সালাহউদ্দিন হরমুজ প্রণালির সংকটে ইরাকের তেল রপ্তানি কমেছে ৭৫ শতাংশ কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি হয়েছে ৪৮ লাখ জাপানে তাণ্ডব চালিয়ে চীনের পূর্ব উপকূলের দিকে টাইফুন ডলফিন ‘সিলেটে দুই বাসের সং/ঘ/র্ষে নি/হ/তদের পরিবার পাবে ৫ লাখ করে টাকা’ জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী নতুন করে দেশ গড়ার সময় একটি মহল অস্থিরতা তৈরির চেষ্টা করছে: মির্জা ফখরুল মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি কমছে যুক্তরাষ্ট্রের একক প্রভাব?

বুক ভরে শ্বাস নিতে প্রত্যেকে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 109

ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন  ‘অতীতের রাজনৈতিক বিতর্কে নয়, সামনে এগিয়ে যেতে হবে’: প্রধানমন্ত্রী

শনিবার (১৩ জুন) কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “আমি দেশের প্রতিটি মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি— আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে যার যেখানে সুযোগ আছে সেখানে অন্তত একটি করে গাছের চারা রোপণ করুন। আজকের একটি গাছ আগামী দিনের বিশুদ্ধ বাতাস ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা হতে পারে।”

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। সবাই মিলে এই কর্মসূচি সফল করতে পারলে আগামী প্রজন্ম একটি সবুজ, নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠতে পারবে।

নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে সরকারপ্রধান বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার অনুযায়ী সরকার প্রতিবছর পাঁচ কোটি করে মোট ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মাধ্যমে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সহজ হবে।

তিনি আরও বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশের বাতাসকে আরও বিশুদ্ধ ও নির্মল করতে পারব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, নিজ নিজ জেলাকে সবুজায়নের আওতায় এনে পরিবেশবান্ধব অঞ্চল হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন এবং জনগণকে পরিবেশ রক্ষার এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

বুক ভরে শ্বাস নিতে প্রত্যেকে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএর সৌজন্য সাক্ষাৎ