ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
মোটরসাইকেলের ধা*ক্কা*য় ঠাকুরগাঁওয়ে পথচারীসহ ২ জন নি*হ*ত আ: লীগ ও হাসিনার রাজনৈতিক দা*ফন হয়েছে: সালাহউদ্দিন হরমুজ প্রণালির সংকটে ইরাকের তেল রপ্তানি কমেছে ৭৫ শতাংশ কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি হয়েছে ৪৮ লাখ জাপানে তাণ্ডব চালিয়ে চীনের পূর্ব উপকূলের দিকে টাইফুন ডলফিন ‘সিলেটে দুই বাসের সং/ঘ/র্ষে নি/হ/তদের পরিবার পাবে ৫ লাখ করে টাকা’ জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী নতুন করে দেশ গড়ার সময় একটি মহল অস্থিরতা তৈরির চেষ্টা করছে: মির্জা ফখরুল মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি কমছে যুক্তরাষ্ট্রের একক প্রভাব?

আ: লীগ ও হাসিনার রাজনৈতিক দা*ফন হয়েছে: সালাহউদ্দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিকভাবে ‘দাফন’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও দেশের মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এ বিষয়ে ভারত দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউট্যাবের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে সভাটি আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা ও তাঁর কুশীলবদের বিচার চলমান রয়েছে। এর মধ্যে কিছু বিচার শেষ হয়েছে এবং আরও অনেক মামলার বিচার চলছে। তবে শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষের কাছেও তিনি দুঃখ প্রকাশ করেননি বলে দাবি করেন সালাহউদ্দিন।

আরও পড়ুন  বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত : সালাহউদ্দিন

তিনি বলেন, যারা গণতান্ত্রিক আন্দোলন ও গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাঁদের জঙ্গিবাদী তৎপরতার মাধ্যমে ক্ষমতা থেকে তাঁকে অপসারণ করা হয়েছে—শেখ হাসিনা এমন বক্তব্য দিচ্ছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিল বলে উল্লেখ করেন তিনি। আকাশ ও হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যার অভিযোগও করেন এই বিএনপি নেতা।

এ পরিস্থিতিতে শেখ হাসিনাকে গণতান্ত্রিক সংস্কৃতির কোনো নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে কি না—এমন প্রশ্নও তোলেন তিনি।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং তাঁরাও তা চান। দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ সমুন্নত রেখে এবং পারস্পরিক মর্যাদা ও সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে বিভিন্ন তৎপরতা চালাচ্ছেন। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এবং আইসিটি কোর্ট তাঁকে দণ্ডিত করেছে বলে দাবি করেন সালাহউদ্দিন। তাঁর বিরুদ্ধে ফাঁসির রায় রয়েছে এবং আরও মামলা চলমান বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, এসবের পরও শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিশ্বমিডিয়ার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডিত ব্যক্তিকে ভারতে বসে বারবার বিশ্বমিডিয়ার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার বিষয়টি তাঁরা সমর্থন করেন না।

নিউজটি শেয়ার করুন

আ: লীগ ও হাসিনার রাজনৈতিক দা*ফন হয়েছে: সালাহউদ্দিন

আপডেট সময় ০৭:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিকভাবে ‘দাফন’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও দেশের মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এ বিষয়ে ভারত দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউট্যাবের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে সভাটি আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা ও তাঁর কুশীলবদের বিচার চলমান রয়েছে। এর মধ্যে কিছু বিচার শেষ হয়েছে এবং আরও অনেক মামলার বিচার চলছে। তবে শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষের কাছেও তিনি দুঃখ প্রকাশ করেননি বলে দাবি করেন সালাহউদ্দিন।

আরও পড়ুন  খামেনির দাফন ঘিরে উদ্বিগ্ন ইরান