ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

চিরপ্রতিদ্বন্দ্বীদের ভরাডুবি: আর্জেন্টিনার গোলবন্যায় ডুবলো ব্রাজিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 515

ছবি: সংগৃহীত

বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে ফুটবলপ্রেমীরা যেন এক অবিস্মরণীয় রাতের সাক্ষী হলেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক হালি গোলের রোমাঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ ব্যবধানে ধুলিসাৎ করে দিলো। এমন লজ্জাজনক পরাজয়ের পর বিধ্বস্ত ভিনিসিয়ুস জুনিয়ররা মাথা নিচু করে মাঠ ছাড়েন। হতাশ হয়ে গ্যালারি ত্যাগ করেন হলুদ-সবুজ ভক্তরাও।

বৃহস্পতিবার (২৬ মার্চ) কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই তারা এগিয়ে যায় তিন গোলে। গোলদাতাদের তালিকায় নাম লেখান হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার।

আরও পড়ুন  প্রবল বন্যায় আর্জেন্টিনার বাহিয়া ব্লাংকায় ১৩ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ

ব্রাজিল যদিও ৩০তম মিনিটে ম্যাথিয়াস কুনহার গোলে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল, তবে তা ছিল ক্ষণিকের। দ্বিতীয়ার্ধে সিমিওনে আলমাদার বদলি হিসেবে নেমে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন।

ম্যাচজুড়ে বল দখল, পাসের নিখুঁততা কিংবা আক্রমণে—প্রতিটি ক্ষেত্রে আর্জেন্টিনার আধিপত্য ছিল চোখে পড়ার মতো। ফুটবলের সর্বোচ্চ রোমাঞ্চে ব্রাজিল যেন ছায়া হয়ে ছিল নিজেদের অতীত গৌরবের।

আরেকদিকে, বলিভিয়া ও উরুগুয়ের ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় আগেভাগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিয়েছে লিওনেল স্ক্যালোনির দল। বাছাইপর্বের পয়েন্ট তালিকায় ৩১ পয়েন্ট নিয়ে একক শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সেখানে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে ব্রাজিল।

এই পরাজয় ব্রাজিলের ফুটবল ইতিহাসে শুধুই একটি হার নয়, বরং তা আত্মবিশ্বাসের বড়সড় ধাক্কা। অন্যদিকে, আর্জেন্টিনা আরও একবার দেখিয়ে দিলো—তাদের সাম্রাজ্য এখনো অটুট, এবং বিশ্ব ফুটবলে তাদের রাজত্ব অব্যাহত।

নিউজটি শেয়ার করুন

চিরপ্রতিদ্বন্দ্বীদের ভরাডুবি: আর্জেন্টিনার গোলবন্যায় ডুবলো ব্রাজিল

আপডেট সময় ১১:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে ফুটবলপ্রেমীরা যেন এক অবিস্মরণীয় রাতের সাক্ষী হলেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক হালি গোলের রোমাঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ ব্যবধানে ধুলিসাৎ করে দিলো। এমন লজ্জাজনক পরাজয়ের পর বিধ্বস্ত ভিনিসিয়ুস জুনিয়ররা মাথা নিচু করে মাঠ ছাড়েন। হতাশ হয়ে গ্যালারি ত্যাগ করেন হলুদ-সবুজ ভক্তরাও।

বৃহস্পতিবার (২৬ মার্চ) কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই তারা এগিয়ে যায় তিন গোলে। গোলদাতাদের তালিকায় নাম লেখান হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার।

আরও পড়ুন  চলতি বছরে এশিয়া-আফ্রিকা সফরে যাচ্ছে আর্জেন্টিনা, থাকছেন লিওনেল মেসিও