ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে

প্যারাগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপের টিকিট পেল ব্রাজিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 671

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল ব্রাজিল। উরুগুয়ের কাছে ভেনেজুয়েলার ২-০ গোলে হেরে যাওয়ায় সুযোগ এসেছিল সেলেসাওদের সামনে। শর্ত ছিল—প্যারাগুয়েকে হারাতে হবে। সেই শর্ত পূরণ করে ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়টি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির অধীনে তাদের প্রথম সাফল্য। আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল দলটি। আজকের জয়ে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল ব্রাজিল।

আরও পড়ুন  এই সপ্তাহে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জানুন কখন কোথায় খেলবে দুই বিশ্বচ্যাম্পিয়ন

ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। রেফারির প্রথম বাঁশির পর থেকেই একের পর এক আক্রমণ চালায় তারা। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত।

অষ্টম মিনিটে প্রথম শট নেন রাফিনহা, তবে তা ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক রবার্তো ফার্নান্দেজ। এরপর ১২ মিনিটে ম্যাথিউস কুনহার বাড়ানো সহজ পাস পেয়ে গোল মিস করেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও রাফিনহাও একাধিক সুযোগ নষ্ট করেন। প্যারাগুয়েও পাল্টা কিছু আক্রমণ করে, তবে ব্রাজিল রক্ষণভাগ ছিল প্রস্তুত।

অবশেষে বিরতির এক মিনিট আগে কুনহার বাড়ানো বল থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আধিপত্য বজায় থাকে। তবে গোল সংখ্যা বাড়াতে পারেনি তারা। ৫৭ মিনিটে সান্দ্রোর হেড, ৭৭ মিনিটে রাফিনহার শট, এবং শেষদিকে গুইমারেসের বুলেট গতির শট সবগুলোই ব্যর্থ হয় ফার্নান্দেজের দক্ষতায়। এদিকে ৬০ মিনিটে সানাবরিয়া প্যারাগুয়ের হয়ে গোল শোধের সুযোগ পেলেও তা ঠেকিয়ে দেন আলিসন বেকার।

শেষ পর্যন্ত ১-০ ব্যবধান ধরে রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ের মাধ্যমে টানা ২২তম বিশ্বকাপে খেলতে যাচ্ছে সেলেসাওরা।

নিউজটি শেয়ার করুন

প্যারাগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপের টিকিট পেল ব্রাজিল

আপডেট সময় ১১:১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল ব্রাজিল। উরুগুয়ের কাছে ভেনেজুয়েলার ২-০ গোলে হেরে যাওয়ায় সুযোগ এসেছিল সেলেসাওদের সামনে। শর্ত ছিল—প্যারাগুয়েকে হারাতে হবে। সেই শর্ত পূরণ করে ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়টি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির অধীনে তাদের প্রথম সাফল্য। আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল দলটি। আজকের জয়ে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল ব্রাজিল।

আরও পড়ুন  বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকের প্রবেশে নিষেধাজ্ঞা চায় সরকার