ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

মার্কিন নাগরিকত্ব অর্জন করলেন জয়

নাগরিকত্ব, জয়
  • আপডেট সময় ১১:৫৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 526

ছবি সংগৃহীত

ছাত্র-জনতার গণআন্দোলনের জেরে দেশত্যাগে বাধ্য হওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এখন আর কেবল বাংলাদেশের নাগরিক নন—তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও লাভ করেছেন।

বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, গত শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন  ৪ রানের নাটকীয় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

শপথ অনুষ্ঠান শেষে তাঁকে নাগরিকত্বের সনদপত্র প্রদান করা হয়, এবং এরপরই তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদন করেন।

ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ২২ জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এদের মধ্যে তিনজন ছিলেন বাংলাদেশি, যাদের একজন সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ পাঠ করেন। শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশগ্রহণ করেন।

তবে এর কয়েকদিন আগেই, ২৪ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় জানিয়েছিলেন, তার কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি এখনও সবুজ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে তার স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও বাংলাদেশি নাগরিকত্বই তার পরিচয়।

নিউজটি শেয়ার করুন

মার্কিন নাগরিকত্ব অর্জন করলেন জয়

আপডেট সময় ১১:৫৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

ছাত্র-জনতার গণআন্দোলনের জেরে দেশত্যাগে বাধ্য হওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এখন আর কেবল বাংলাদেশের নাগরিক নন—তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও লাভ করেছেন।

বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, গত শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন  ইয়ামালের ও রাফিনিয়া জাদুতে ৩-১ গোলে সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার