বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, সেমিতে বাংলাদেশ
- আপডেট সময় ১১:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 26
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে মাঠে গড়াতে না পারায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাপানের নিশিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে টসের ৯০ মিনিট আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ দলের মাঠে যাওয়ারও প্রয়োজন হয়নি। সকালেই এশিয়ান গেমস কর্তৃপক্ষ ম্যাচ বাতিলের বিষয়টি বাংলাদেশকে জানিয়ে দেয়।
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে এটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া টানা ষষ্ঠ ম্যাচ। এর মধ্যে পাঁচটি ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি।
মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা পায় বাংলাদেশ। এর ফলে কোনো বল না খেলেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দলের।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১ অক্টোবর একই মাঠে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এর আগে বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচ মাঠে না গড়ানোয় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তানও।

























