ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আফগানিস্তান টেস্টে বাংলাদেশের দল ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও ম্যাচটিকে গুরুত্ব দিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন জাকের আলী অনিক।

তবে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে থাকছেন না পেসার নাহিদ রানা। বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকেও। দলে জায়গা হয়নি অমিত হাসানের।

এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াডে থাকা ছয় ক্রিকেটারকেও টেস্ট দলে রাখা হয়েছে। এ ছাড়া দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যাবেন নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

আরও পড়ুন  পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: ১৩৩ আফগান সেনা নিহতের দাবি

আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে থাকা ম্যাচটি দুই দলের জন্য নিজেদের প্রস্তুতি ও শক্তি যাচাইয়ের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের স্কোয়াডে আছেন—নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তান টেস্টে বাংলাদেশের দল ঘোষণা

আপডেট সময় ০৫:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬