ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এমবাপের চেয়ে আমিই যোগ্য: লামিন ইয়ামাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপের চেয়ে নিজেকেই এগিয়ে রাখছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। তার মতে, এবারের পুরস্কার পাওয়ার ক্ষেত্রে নিজের পারফরম্যান্সই তাকে সবচেয়ে বেশি এগিয়ে রেখেছে।

মুভিস্টার প্লাসের ‘ইউনিভার্সো ভালদানো’ অনুষ্ঠানে ইয়ামাল বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে তিনি ও এমবাপে রয়েছেন। তবে এ বছর নিজের অর্জনের কারণে ব্যালন ডি’অর তারই প্রাপ্য বলে মনে করেন তিনি।

ইয়ামাল বলেন, ম্যাচ যারা নিয়মিত দেখেন, তারা তার এই দাবির সঙ্গে একমত হবেন।

আরও পড়ুন  রোনালদোর দারুণ পারফরম্যান্সে ১০ জনের দল নিয়ে আল নাসরের জয়

গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা জয়ের পাশাপাশি স্পেনের বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন ইয়ামাল। ক্লাবের হয়ে তিনি করেছেন ২৪ গোল ও ১৮টি অ্যাসিস্ট।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন এমবাপে। বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। ফলে এবারের ব্যালন ডি’অর লড়াইয়ে ইয়ামাল ও এমবাপে দুজনই আলোচনার কেন্দ্রে রয়েছেন।

এবারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় দুজনেরই নাম রয়েছে। আগামী ২৬ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর বিজয়ীর নাম।

নিউজটি শেয়ার করুন

এমবাপের চেয়ে আমিই যোগ্য: লামিন ইয়ামাল

আপডেট সময় ০১:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬