ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

জুলাই হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করেন।

এ মামলায় ওবায়দুল কাদেরের পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আসামি।

এর আগে ১৭ আগস্ট সাত আসামির সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। সেদিনই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

সোমবার ট্রাইব্যুনাল রায়ের দিন নির্ধারণের পর মঙ্গলবার সাত আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত হয়।

নিউজটি শেয়ার করুন

কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

আপডেট সময় ১২:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬